কুড়িগ্রামের রৌমারীতে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ৮৬২ পিস ভারতীয় বিভিন্ন ধরনের কসমেটিকস আটক করেছে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)।
সোমবার (৭ সেপ্টেম্বর) রাত ১১টা ২০ মিনিটের দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খেওয়ার চর বিওপির একটি টহলদল অভিযান চালায়। এ সময় সীমান্ত পিলার ১০৭০/এমপি থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খেয়ারচর এলাকায় আসামীবিহীন অবস্থায় এসব কসমেটিকস উদ্ধার করা হয়।
জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান, বিজিওএম, পিএসসি’র সার্বিক দিকনির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।
জব্দ করা ভারতীয় কসমেটিকস রৌমারী কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিজিবি জানায়, মাদক ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সীমান্তে তাদের অভিযান অব্যাহত থাকবে।
0
Shares
শেয়ার করুন
শেয়ার করুন
















