সর্বশেষ

ঢাকা-১৯ সাংসদ ডা.সালাউদ্দিন বাবুর ওপর তৃণমূলের নেতাকর্মীদের দৃঢ় আস্থা রয়েছে:শাহাবুদ্দিন সাহা

মোঃ মাইনুল ইসলাম

ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর ওপর তৃণমূলের নেতাকর্মীদের দৃঢ় আস্থা ও বিশ্বাসের কথা উঠে এসেছে। তিনি সম্প্রতি বিরুলিয়া ইউনিয়ন কৃষক দলের কমিটি বাতিলের উদ্যোগ গ্রহণ করায় তৃণমূলের দীর্ঘদিনের ত্যাগী ও পরীক্ষিত নেতারা স্বস্তি প্রকাশ করেছেন।

​শাহাবুদ্দিন সাহা ও স্থানীয় নেতাকর্মীদের অভিযোগ,দীর্ঘ ১৭ বছর ধরে দলের জন্য ত্যাগ স্বীকার করা ত্যাগী নেতাদের বাদ দিয়ে কিছু সুবিধাবাদী নেতা অর্থের বিনিময়ে বিতর্কিত নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দোসর ও ছাত্র হত্যা মামলার আসামি মধু মাদবরসহ অনুপ্রবেশকারীদের দিয়ে কমিটি অনুমোদন করিয়েছে, যা দলের সুনাম ক্ষুণ্ণ করছে।

রৌমারীতে ভারতীয় কসমেটিকস আটক করেছে বিজিবি

​তাই তৃণমূলের স্পষ্ট দাবি,অনিয়মের সাথে জড়িত নেতাদের চিহ্নিত করে অবিলম্বে বিরুলিয়া ইউনিয়ন কৃষক দলের এই কমিটি বিলুপ্ত ঘোষণা এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক পদক্ষেপ নেওয়া হোক।

নতুন কমিটি পুনর্গঠনের পাশাপাশি, দলের মাঠ পর্যায়ের কার্যক্রমকে আরও গতিশীল এবং সুসংগঠিত করতে এখন নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবকদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। স্থানীয় নেতাকর্মীদের মতে,ত্যাগী নেতাদের মূল্যায়নের পাশাপাশি নিয়মিত তদারকি ও সেবামূলক কার্যক্রমে স্বেচ্ছাসেবক দল বা স্বেচ্ছাসেবক বাহিনীকে আরও জোরালো ভূমিকা পালন করতে হবে, যা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সময়ের অন্যতম বড় দাবি।

চুয়াডাঙ্গার জীবননগরে বদ্ধ ঘর থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

কার্যত:ঢাকা জেলার রাজনৈতিক প্রেক্ষাপটে যেকোনো নতুন কমিটি অনুমোদনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিরুলিয়া স্বেচ্ছাসেবক দলের কমিটি অনুমোদনের ক্ষেত্রেও স্থানীয় কর্মীদের প্রত্যাশা হলো, যেন প্রকৃত নিবেদিতপ্রাণ ও ত্যাগী স্বেচ্ছাসেবকরা মূল্যায়িত হন। বিতর্কিত বা অর্থের বিনিময়ে পদ পাওয়ার বিষয়গুলোকে এড়িয়ে চলে, যারা মাঠ পর্যায়ে দলের জন্য নিরলস কাজ করে যাচ্ছেন, তাদের নেতৃত্বে নিয়ে আসাই হবে জেলা স্বেচ্ছাসেবক দলের মূল চালিকাশক্তি।

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৮ সেপ্টেম্বর ২০২৬
Trulli

ঢাকা-১৯ সাংসদ ডা.সালাউদ্দিন বাবুর ওপর তৃণমূলের নেতাকর্মীদের দৃঢ় আস্থা রয়েছে:শাহাবুদ্দিন সাহা