সর্বশেষ

‘এশিয়া কাপের ট্রফি নয়, ভারতকে হারান’—পাকিস্তানি সমর্থকের আবদার

অনলাইন ডেস্ক

হংকংকে হারিয়ে নারী টি-টোয়েন্টি এশিয়া কাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান। তবে ম্যাচ শেষে পাকিস্তানের প্রধান কোচ ওয়াহাব রিয়াজের সঙ্গে এক সমর্থকের কথোপকথনই আলোচনায় এসেছে বেশি।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শেষে মাঠ ছাড়ার সময় ওয়াহাব রিয়াজের কাছে নিজের বিশেষ চাওয়ার কথা জানান ওই সমর্থক। তার দাবি, পাকিস্তান যেন ভারতের বিপক্ষে ম্যাচ জেতে—এটাই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

ভিডিওতে ওই সমর্থককে ওয়াহাবের উদ্দেশে ভারতকে হারানোর আহ্বান জানাতে শোনা যায়। এমনকি তিনি বলেন, পাকিস্তান এশিয়া কাপের ট্রফি না পেলেও সমস্যা নেই, কিন্তু ভারতের বিপক্ষে জয় চান।

পাকিস্তানের দুই ক্রিকেটারের ফোনের তথ্য সংগ্রহ, তদন্তে পিসিবি

সেমিফাইনালে পাকিস্তানের প্রতিপক্ষ শ্রীলংকা। অন্য সেমিফাইনালে ভারতের সামনে পড়বে বাংলাদেশ অথবা সংযুক্ত আরব আমিরাত। ফলে পাকিস্তান-ভারত দ্বৈরথ আবারও হলে সেটি হবে ফাইনালে।

তবে গ্রুপপর্বে ভারতের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছিল পাকিস্তান। সেই ম্যাচে মাত্র ৫৫ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। জবাবে ভারত মাত্র ৮.৩ ওভারেই ৭ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে।

এই জয়ের ফলে টুর্নামেন্টে ভারতের শিরোপার সম্ভাবনাও আরও জোরালো হয়েছে।

মেসির পাশে রাফিনিয়া, বার্সেলোনার হয়ে গড়লেন অনন্য কীর্তি

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৮ সেপ্টেম্বর ২০২৬
Trulli

‘এশিয়া কাপের ট্রফি নয়, ভারতকে হারান’—পাকিস্তানি সমর্থকের আবদার