সর্বশেষ

সেবাপ্রার্থী সেজে দুদকের অভিযান, বিআরটিএতে ঘুসের তথ্য মিলল

অনলাইন ডেস্ক

ঢাকার ইকুরিয়ায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে সেবার বিনিময়ে ঘুস নেওয়ার অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুদকের এনফোর্সমেন্ট ইউনিট ছদ্মবেশে সেবাপ্রার্থী সেজে অভিযান চালিয়ে ঘুস গ্রহণের সঙ্গে এক আনসার সদস্যের সম্পৃক্ততার তথ্য পায়।বিআরটিএর ইকুরিয়া কার্যালয়ে ড্রাইভিং লাইসেন্স, গাড়ির রেজিস্ট্রেশন, রুট পারমিট ও ফিটনেস সনদ নিতে গিয়ে হয়রানি এবং অতিরিক্ত অর্থ দাবির অভিযোগ ছিল। পাশাপাশি ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় অনিয়মের অভিযোগও পেয়েছিল দুদক।

এসব অভিযোগের ভিত্তিতে প্রধান কার্যালয় থেকে একটি এনফোর্সমেন্ট টিম ইকুরিয়া কার্যালয়ে যায়। কর্মকর্তারা পরিচয় গোপন রেখে সেবাগ্রহীতার ভূমিকায় থেকে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।অভিযানের সময় এক আনসার সদস্য সেবাপ্রার্থীদের কাছ থেকে অর্থ নিয়ে কাজ করে দেওয়ার সঙ্গে যুক্ত—এমন প্রাথমিক তথ্য পাওয়া যায়। বিষয়টি তদন্ত করে ওই সদস্যের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে দুদক।

শেখ হাসিনাসহ বিদেশে থাকা আসামিদের ফেরাতে ‘সর্বশক্তি’ ব্যবহারের ঘোষণা

অভিযানকারীরা বিভিন্ন সেবার সঙ্গে সংশ্লিষ্ট রেকর্ডপত্রও চেয়েছে। ড্রাইভিং লাইসেন্স, গাড়ির রেজিস্ট্রেশন, রুট পারমিট ও ফিটনেস সনদ সংক্রান্ত নথি পর্যালোচনা করা হবে।নথিপত্র বিশ্লেষণ শেষে অনিয়মের বিস্তারিত তথ্য উল্লেখ করে কমিশনে প্রতিবেদন দেবে এনফোর্সমেন্ট টিম।

ডেঙ্গুতে একদিনে ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৭১—চলতি বছরে নতুন রেকর্ড
ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৮ সেপ্টেম্বর ২০২৬
Trulli

সেবাপ্রার্থী সেজে দুদকের অভিযান, বিআরটিএতে ঘুসের তথ্য মিলল