সর্বশেষ

ওসমানী হাসপাতালে চিকিৎসকদের অনুপস্থিতির অভিযোগ, বায়োমেট্রিক তথ্য নিল দুদক

অনলাইন ডেস্ক

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের কর্মস্থলে অনুপস্থিতি এবং নির্ধারিত সময় অনুযায়ী দায়িত্ব পালন না করার অভিযোগ খতিয়ে দেখতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুদকের এনফোর্সমেন্ট ইউনিটের অভিযানে এসব অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে জানিয়েছে সংস্থাটি।

দুদকের সমন্বিত জেলা কার্যালয়-সিলেটের একটি দল হাসপাতালে গিয়ে চিকিৎসকদের গত ৩০ দিনের বায়োমেট্রিক হাজিরার তথ্য সংগ্রহ করে। পাশাপাশি ডিউটি রেজিস্টার, ছুটি রেজিস্টারসহ প্রয়োজনীয় নথিপত্রও নেওয়া হয়।প্রাথমিকভাবে এসব নথি পর্যালোচনা করে গণমাধ্যমে প্রকাশিত চিকিৎসকদের নির্ধারিত কর্মঘণ্টা না মানার অভিযোগের সঙ্গে মিল পাওয়া গেছে বলে জানিয়েছে দুদক।

পাবনার পদ্মায় অবৈধ বালু উত্তোলন: শতাধিক ড্রেজার-বাল্কহেডে পরিবহন

অভিযানের সময় হাসপাতালের সামগ্রিক সেবার পরিস্থিতিও পর্যবেক্ষণ করা হয়। রোগীরা যথাযথ চিকিৎসাসেবা পাচ্ছেন কি না, তা সরেজমিনে দেখার পাশাপাশি প্রয়োজনীয় কিছু সুপারিশও করা হয়েছে।এখন সংগ্রহ করা বায়োমেট্রিক হাজিরা, ডিউটি ও ছুটির রেজিস্টারসহ অন্যান্য নথি বিস্তারিতভাবে পরীক্ষা করবে দুদকের এনফোর্সমেন্ট টিম।নথি বিশ্লেষণের পর চিকিৎসকদের অনুপস্থিতি বা দায়িত্বে অনিয়মের ধরন এবং এর জন্য দায়ী ব্যক্তিদের বিষয়ে কমিশনে প্রতিবেদন দেওয়া হবে। এরপর কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত
ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৮ সেপ্টেম্বর ২০২৬
Trulli

ওসমানী হাসপাতালে চিকিৎসকদের অনুপস্থিতির অভিযোগ, বায়োমেট্রিক তথ্য নিল দুদক