সর্বশেষ

মিথ্যা সংবাদ প্রকাশ করে আমাকে হেয় প্রতিপন্ন করা হচ্ছে: ভূমি কর্মকর্তা মনিরুজ্জামান

মহসিন খান বুলবুল :

ভূমি দস্যু ও দালালদের চাহিদা মোতাবেক ভূমি সেবা প্রদান না করায় উদ্দেশ্যপ্রণোদিত ও মিথ্যা সংবাদ প্রকাশ করে সামাজিক ও পেশাগতভাবে আমাকে হেয় প্রতিপন্ন করা হচ্ছে বলে অভিযোগ করেছেন সাভারের আমিনবাজার ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান।

সম্প্রতি সংবাদমাধ্যমে তাকে জড়িয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি এসব কথা বলেন।
​মনিরুজ্জামান বলেন, “আমাকে লক্ষ্য করে যে তথ্য-উপাত্তের ভিত্তিতে সংবাদটি প্রকাশ করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন, বিভ্রান্তিকর এবং উদ্দেশ্যপ্রণোদিত মনগড়া গল্প মাত্র। একজন সরকারি কর্মকর্তার দীর্ঘদিনের দায়িত্ব পালন ও পেশাগত সুনামকে ক্ষুণ্ন করার আগে নথিপত্র যাচাই এবং সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য নেওয়া উচিত ছিল।”

তিনি আরও বলেন, ঘুষ গ্রহণ, দালালচক্র পরিচালনা, অবৈধ নামজারি, রাজনৈতিক কার্যক্রমে অর্থায়ন কিংবা ‘সিন্ডিকেট’ পরিচালনার মতো গুরুতর অভিযোগের ক্ষেত্রে সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া তা প্রচার করা অত্যন্ত দুঃখজনক।

ইউনিয়ন ভূমি কর্মকর্তা স্পষ্ট জানান, সরকারি বিধি-বিধান মেনেই নাগরিকদের সেবা প্রদান করা হয়। সেখানে কোনো সেবাগ্রহীতাকে হয়রানি বা অহেতুক নামজারি বাতিলের সুযোগ নেই। নিয়ম অনুযায়ী নামজারি আবেদন যাচাই-বাছাই করে সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ড অফিসে প্রস্তাব পাঠানো হয় এবং সেখান থেকেই চূড়ান্ত সিদ্ধান্ত আসে। ফলে সংবাদে উল্লেখিত কোনো তথ্যই সঠিক নয়। সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া কাউকে ‘দুর্নীতিবাজ’, ‘মাফিয়া’ কিংবা রাজনৈতিক ‘দোসর’ হিসেবে চিহ্নিত করা ন্যায়সংগত নয়।

আশুলিয়ার জামগড়ায় ট্রিপল মার্ডারের রহস্য উন্মোচন, একজন গ্রেফতার

এছাড়া তিনি আরও বলেন সরকারি সম্পত্তি উদ্ধার ও “ক” শ্রেনীর জমির নামজারীর আবেদন প্রস্তাব না দেওয়ায় ভূমিসদ্যু চক্র নামসর্বস্ব অনলাইন নিউজ পোর্টালে মিথ্যা সংবাদ প্রকাশ করে আমাকে হেয় প্রতিপন্ন করার হীন প্রচেষ্টায় রয়েছে সাংবাদিক নামধারী কিছু দালাল চক্র।

সংবাদে উল্লেখিত রাতে এবং সরকারি ছুটির দিনে অফিস খোলা রেখে কাজ করার বিষয়ে তার দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি ২০২৩ সালের ফেব্রুয়ারী মাসের ২ তারিখের ৩১.০০.০০০০.০৫৬,১৬.০১৮.১৯-৪১ নং স্মারকে ভূমি মন্ত্রনালয় থেকে জারিকৃত এক পরিপত্র দেখিয়ে বলেন, পরিপত্রে উল্লেখিত নির্দেশনা মোতাবেক ই-নামজারী কাজের স্বার্থে সরকারি ছুটির দিন এবং অফিস সময় শেষেও কাজ করতে আমাদের কোন বাঁধা নেই। তাই সঠিক তথ্য উপাত্ত না জেনে মনগড়া কল্পকাহিনী সাজিয়ে কাউকে হেয় করে সংবাদ প্রকাশ করা সাংবাদিকতার নীতির পরিপন্থী। এ ছাড়াও ইউএনডিপির কাজের সহায়তা করার জন্য ২ এপ্রিল ২০২৬ তারিখের ৩১.০০,০০০০,০১২.০৩.০৪১.২৪-৪৭৪
নং স্মারকেও সরকারি ছুটির দিন ও সাপ্তাহিক ছুটির দিনে কাজ করার নির্দেশনা রয়েছে।

তিনি বলেন সরকারি জমি রক্ষার স্বার্থে আমরা এখানে সর্বোচ্চ চেষ্টা করে যাবো কোন অন্যায়ের সাথে আপোষ করবো না। তথ্য সন্ত্রাস করে আমাদেরকে ন্যায়ের পথ থেকে বিচ্যুত করা যাবেনা।

প্রতিবেদনে উল্লেখিত নামজারি মামলা ও জমির তথ্যের ব্যাখ্যায় তিনি জানান, প্রতিটি নামজারী বিদ্যমান আইন ও বিধি অনুসরণ করে সম্পন্ন হয়েছে।

ওসমানী হাসপাতালে চিকিৎসকদের অনুপস্থিতির অভিযোগ, বায়োমেট্রিক তথ্য নিল দুদক

সংবাদমাধ্যমের স্বাধীনতার প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি অনুরোধ করেন, ভবিষ্যতে যেকোনো সংবেদনশীল সংবাদ প্রকাশের ক্ষেত্রে সরকারি নথি ও সংশ্লিষ্ট পক্ষের বক্তব্যকে সমান গুরুত্ব দিয়ে তা প্রচার করা । একই সঙ্গে প্রকাশিত বিভ্রান্তিকর ও অসত্য বক্তব্যগুলো প্রত্যাহার বা সংশোধন করে বস্তুনিষ্ঠ তথ্য প্রকাশের আহ্বান জানান তিনি।

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৯ সেপ্টেম্বর ২০২৬
Trulli

মিথ্যা সংবাদ প্রকাশ করে আমাকে হেয় প্রতিপন্ন করা হচ্ছে: ভূমি কর্মকর্তা মনিরুজ্জামান