সর্বশেষ

চুয়াডাঙ্গার জীবননগরে ময়লা ফেলাকে কেন্দ্র ৪ জনকে কুপিয়ে জখম

চিত্তরঞ্জন সাহা চিতু - চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গা সংবাদদাতা চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের নতুনপাড়া গ্রামে রাস্তার ওপর ময়লা ফেলার প্রতিবাদ করাকে কেন্দ্র করে চারজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য যশোরে রেফার্ড করা হয়েছে।

স্থানীয়রা জানান, সন্ধ্যায় নতুনপাড়া গ্রামের একটি রাস্তার ওপর ময়লা ফেলা নিয়ে কয়েকজনের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে কথা-কাটাকাটির পর কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্র ও হাসুয়া নিয়ে হামলা চালান। এ সময় রিয়াজ, সুখী, ফারুক ও আশুরাসহ কয়েকজন আহত হয়।

হামলায় আহতদের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতে কাটা ও জখমের চিহ্ন রয়েছে। ঘটনার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পাবনায় পদ্মায় রাতের আঁধারে সশস্ত্র পাহারায় অবৈধ বালু উত্তোলন

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাদের প্রাথমিক চিকিৎসা দেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য যশোরে পাঠান।

আহতদের স্বজনরা জানান, রাস্তার ওপর ময়লা ফেলার মতো একটি বিষয়কে কেন্দ্র করে এ ধরনের হামলার ঘটনায় তারা আতঙ্কিত। তারা আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান।

স্থানীয় বাসিন্দারাও ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

শিবালয়ে প্রশাসনের জিরো টলারেন্স নীতি সত্ত্বেও থামছে না অবৈধ বালু উত্তোলন

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ বলেন, “ঘটনাটি আমি শুনেছি। বাদীপক্ষ মামলা করলে বিষয়টি তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এদিকে আহতরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পর নতুনপাড়া এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১০ সেপ্টেম্বর ২০২৬
Trulli

চুয়াডাঙ্গার জীবননগরে ময়লা ফেলাকে কেন্দ্র ৪ জনকে কুপিয়ে জখম