সর্বশেষ

উত্তর আমেরিকা মাতিয়ে রেকর্ডের পর রেকর্ড গড়ল বিটিএস

অনলাইন ডেস্ক

রেকর্ডের আবহেই উত্তর আমেরিকার সফর শেষ করেছে জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএস। ‘আরিরাং’ ট্যুরের এই পর্বে ১২টি শহরে ৩১টি কনসার্ট আয়োজন করে প্রতিটিতেই সব টিকিট আগেই বিক্রি হয়ে যায়।পুরো সফরে প্রায় ১৯ লাখ ২০ হাজার দর্শক বিটিএসের পরিবেশনা উপভোগ করেছেন। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার টাম্পা থেকে শুরু হওয়া এই সফরের শেষ হয়েছে লস অ্যাঞ্জেলেসে। সেখানে ১, ২, ৫ ও ৬ সেপ্টেম্বর সোফাই স্টেডিয়ামের চারটি কনসার্টে অংশ নেন প্রায় ২ লাখ ৮২ হাজার দর্শক।

সোফাই স্টেডিয়ামেও নতুন মাইলফলক তৈরি করেছে বিটিএস। ২০২১ সালের ‘পারমিশন টু ড্যান্স অন স্টেজ’ সফরের চারটি কনসার্টসহ এখন পর্যন্ত এই স্টেডিয়ামে দলটির মোট কনসার্টের সংখ্যা আটটি। কোনো সংগীতশিল্পী বা ব্যান্ডের জন্য এটিই এই ভেন্যুতে সর্বোচ্চসংখ্যক কনসার্ট।

এই আটটি আয়োজন মিলিয়ে বিটিএসের কনসার্টে দর্শক হয়েছেন প্রায় ৪ লাখ ৯৬ হাজার মানুষ, যা সোফাই স্টেডিয়ামের ইতিহাসে কোনো দলের সর্বোচ্চ দর্শকসংখ্যার রেকর্ড।

বিভিন্ন শহরে বিটিএসকে ঘিরে বিশেষ আয়োজন

উত্তর আমেরিকা সফরের সময় একাধিক শহর ও স্থানীয় প্রশাসনের কাছ থেকেও বিশেষ সম্মান পেয়েছে বিটিএস। লস অ্যাঞ্জেলেসে ১ থেকে ৮ সেপ্টেম্বর ঘোষণা করা হয় ‘বিটিএস সপ্তাহ’। টরন্টোতে ২২ ও ২৩ আগস্ট পালিত হয় ‘বিটিএস উইকেন্ড’। এ উপলক্ষে ইয়ং স্ট্রিটের একটি অংশ সাময়িকভাবে ‘বিটিএস বুলেভার্ড’ নামেও পরিচিত হয়।

ফেসবুক থেকে নিজেকে সরিয়ে নিলেন সংগীতশিল্পী আসিফ

শিকাগোতে কনসার্ট উপলক্ষে ২৭ ও ২৮ আগস্টকে ‘বিটিএস ডে ইন ইলিনয়’ ঘোষণা করে ইলিনয় অঙ্গরাজ্য। টেক্সাসের এল পাসোতে ২ ও ৩ মে পালিত হয় ‘এল পাসো বিটিএস উইকেন্ড’। শহরটির পর্যটন ও আন্তর্জাতিক পরিচিতিতে অবদানের স্বীকৃতি হিসেবে দলটিকে দেওয়া হয় ‘এস্তিমাদো আমিগো’ বা ‘প্রিয় বন্ধু’ সম্মাননা।

মেরিল্যান্ডের গভর্নর ওয়েস মুর ভিডিও বার্তায় বিটিএসকে স্বাগত জানান। তার মতে, সাত সদস্যের এই দল ভাষা, সংস্কৃতি ও ভৌগোলিক দূরত্বের সীমা পেরিয়ে মানুষকে একত্র করছে।

মেক্সিকো সিটিতে কনসার্ট চলাকালে বিটিএসকে দেশটির জাতীয় প্রাসাদে আমন্ত্রণ জানান প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাম। দলটিকে স্বাগত জানাতে প্রাসাদের বাইরে জড়ো হন প্রায় ৫০ হাজার ভক্ত।

কনসার্টে জন্মদিন উদযাপন

লস অ্যাঞ্জেলেসের শেষ পর্বের কনসার্টে জাংকুক ও আরএমের জন্মদিনও উদযাপন করেন ভক্তরা। জাংকুকের জন্মদিন ১ সেপ্টেম্বর এবং আরএমের ১২ সেপ্টেম্বর। হাজারো ভক্ত জন্মদিনের গান গেয়ে তাদের শুভেচ্ছা জানান।

প্রথম সপ্তাহেই সাফল্যের পথে ‘আওয়ারাপন ২’, তৃতীয় কিস্তির ইঙ্গিত

এ সময় স্টেডিয়ামজুড়ে সোনালি ও নীল আলো জ্বলে ওঠে। জাংকুকের ‘গোল্ডেন’ এবং আরএমের ‘ইন্ডিগো’ অ্যালবামের সঙ্গে মিল রেখেই এই দুই রং বেছে নেওয়া হয়েছিল।

শেষ কনসার্টে জে-হোপ বলেন, টাম্পায় সফর শুরুর দিনটি যেন মাত্র কিছুক্ষণ আগের ঘটনা। দীর্ঘ অপেক্ষার পর উত্তর আমেরিকায় ফিরতে পেরে তারা দারুণ আনন্দিত ছিলেন এবং সেই কারণেই সময় দ্রুত কেটে গেছে।

উত্তর আমেরিকার পর এবার দক্ষিণ আমেরিকার পথে যাচ্ছে বিটিএস। ২ ও ৩ অক্টোবর কলম্বিয়ার বোগোতায় কনসার্টের মাধ্যমে শুরু হবে সফরের পরবর্তী ধাপ। এরপর লিমা, সান্তিয়াগো, বুয়েনস এইরেস ও সাও পাওলোতে পারফর্ম করবে দলটি। কলম্বিয়া, পেরু ও আর্জেন্টিনায় এবারই প্রথম পূর্ণাঙ্গ সাত সদস্যের দল হিসেবে কনসার্ট করতে যাচ্ছে বিটিএস।

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১০ সেপ্টেম্বর ২০২৬
Trulli

উত্তর আমেরিকা মাতিয়ে রেকর্ডের পর রেকর্ড গড়ল বিটিএস