সর্বশেষ

৪৭-এও দুর্দান্ত তাহির, টি-টোয়েন্টিতে গড়লেন নতুন রেকর্ড

অনলাইন ডেস্ক

বয়স ৪৭, তবু বল হাতে এখনো প্রতিপক্ষের জন্য ভয়ংকর ইমরান তাহির। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) সেন্ট লুসিয়ার বিপক্ষে দুর্দান্ত বোলিং করে নতুন রেকর্ড গড়েছেন দক্ষিণ আফ্রিকার এই তারকা লেগ স্পিনার।প্রভিডেন্সে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে মাত্র ১৭ রান খরচ করে চার ওভারে পাঁচ উইকেট নিয়েছেন তাহির। স্বীকৃত টি-টোয়েন্টিতে এটি তার ক্যারিয়ারসেরা বোলিং। একই সঙ্গে টি-টোয়েন্টিতে ষষ্ঠবারের মতো পাঁচ উইকেটের দেখা পেলেন তিনি।৪৭ বছর বয়সে টি-টোয়েন্টিতে পাঁচ উইকেট নেওয়ার রেকর্ডও এখন তাহিরের দখলে।

এই সংস্করণে পাঁচ উইকেট নেওয়ার সংখ্যায় তাহিরের অবস্থান এখন দ্বিতীয়। তার সামনে রয়েছেন নামিবিয়ার ডেভিড ভিসা, যিনি সাতবার পাঁচ উইকেট নিয়েছেন। পাঁচবার করে এই কীর্তি রয়েছে শাহিন শাহ আফ্রিদি, লাসিথ মালিঙ্গা, ভুবনেশ্বর কুমার, সাকিব আল হাসান ও রশিদ খানের।

‘এশিয়া কাপের ট্রফি নয়, ভারতকে হারান’—পাকিস্তানি সমর্থকের আবদার

টি-টোয়েন্টিতে মোট উইকেটের হিসাবেও এগিয়ে চলেছেন তাহির। সব ধরনের টি-টোয়েন্টি মিলিয়ে তার শিকার এখন ৫৮৯ উইকেট। এই তালিকায় তার ওপরে রয়েছেন রশিদ খান ৭৩৬, সুনীল নারাইন ৬৫৭ এবং ডোয়াইন ব্রাভো ৬৩১ উইকেট নিয়ে।

সিপিএলে তাহিরের উইকেট ১৪২টি, যা এই প্রতিযোগিতায় সর্বোচ্চ। চলতি মৌসুমেও এখন পর্যন্ত ১২টি উইকেট পেয়েছেন তিনি।৪৭ বছর বয়সে গায়ানাকে নেতৃত্বও দিচ্ছেন তাহির। অথচ দক্ষিণ আফ্রিকার হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে তার শেষ ম্যাচ হয়েছিল সাত বছরেরও বেশি সময় আগে। দেশের হয়ে তিনি ২০টি টেস্ট, ১০৭টি ওয়ানডে ও ৩৮টি টি-টোয়েন্টি খেলেছেন।এই বয়সেও মাঠে তার ধারাবাহিকতার পেছনে বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করছে ছেলে—এমনটাই জানিয়েছেন তাহির।

পাকিস্তানের দুই ক্রিকেটারের ফোনের তথ্য সংগ্রহ, তদন্তে পিসিবি

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১০ সেপ্টেম্বর ২০২৬
Trulli

৪৭-এও দুর্দান্ত তাহির, টি-টোয়েন্টিতে গড়লেন নতুন রেকর্ড