দলীয় ও ইসলামপন্থী বিভিন্ন অনুষ্ঠানে দায়িত্ব পালনের সময় নারী সাংবাদিকদের পর্দা ও শালীনতা বজায় রাখার পরামর্শ দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর পুরানা পল্টনে আইএবি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
ফয়জুল করীম বলেন, নারী সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে তাদের কোনো বাধা নেই। তবে ইসলামী আন্দোলনের দলীয় কর্মসূচি কিংবা ইসলামপন্থী কোনো অনুষ্ঠানে সংবাদ সংগ্রহের জন্য গেলে তাদের পর্দা করে আসা উচিত বলে তিনি মনে করেন।তার এই মন্তব্য প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন সংবাদমাধ্যমে আলোচনা শুরু হয়েছে। বক্তব্যটি নিয়ে নানা ধরনের প্রতিক্রিয়াও দেখা দিয়েছে।
555
Shares
শেয়ার করুন
শেয়ার করুন












