সর্বশেষ

রুমিন ফারহানাকে নিয়ে রাশেদ খানের কড়া মন্তব্য

অনলাইন ডেস্ক

রুমিন ফারহানার বক্তব্য ও রাজনৈতিক অবস্থান নিয়ে মন্তব্য করতে গিয়ে তাকে শেখ হাসিনার ‘ছায়া’ হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।পোস্টে রাশেদ খান দাবি করেন, রুমিন ফারহানার সাম্প্রতিক বক্তব্যের সঙ্গে আওয়ামী লীগের বক্তব্যের মিল রয়েছে। এমনকি নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসাইনের সামাজিক যোগাযোগমাধ্যমের বক্তব্যের সঙ্গে রুমিন ফারহানার বক্তব্যের মিল রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, ২০২৬ সালের জাতীয় নির্বাচনের আগে ও ২০১৮ সালের নির্বাচনে বিএনপির সংরক্ষিত নারী এমপি হিসেবে সংসদে থাকা অবস্থায় রুমিন ফারহানা আওয়ামী লীগের বিরুদ্ধে যেসব বক্তব্য দিয়েছিলেন, সাম্প্রতিক বক্তব্যের সঙ্গে সেগুলোরও সাংঘর্ষিকতা রয়েছে।

ইসলামপন্থী অনুষ্ঠানে নারী সাংবাদিকদের পর্দা মেনে চলার পরামর্শ ফয়জুল করীমের

রাশেদ খান তার পোস্টে জামায়াতে ইসলামী ও বিএনপির রাজনীতি নিয়েও বিভিন্ন মন্তব্য করেন। তিনি সংসদে বিভিন্ন দলের এমপিদের বক্তব্য ও আচরণের প্রসঙ্গ তুলে ধরে তাদের রাজনৈতিক অবস্থানের সমালোচনা করেন।

একই সঙ্গে জামায়াতের আমিরের পক্ষ থেকে রুমিন ফারহানার বক্তব্যকে উৎসাহ দেওয়ার বিষয়টিও উল্লেখ করেন তিনি। পাশাপাশি অতীতে সংসদে বিভিন্ন ইস্যুতে হট্টগোলের ঘটনাগুলো টেনে বর্তমান অবস্থানের সঙ্গে তার তুলনা করেন।পোস্টের শেষদিকে রাশেদ খান রুমিন ফারহানার অতীতের একটি বক্তব্যের প্রসঙ্গ তুলে ধরে বর্তমান রাজনৈতিক অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন।

‘সাধারণ ক্ষমার মাধ্যমে আওয়ামী লীগকে স্বাভাবিক রাজনীতিতে আনা হয়েছে’—রাশেদ খাঁন

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১০ সেপ্টেম্বর ২০২৬
Trulli

রুমিন ফারহানাকে নিয়ে রাশেদ খানের কড়া মন্তব্য