সর্বশেষ

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি আশরাফ উদ্দিন

অনলাইন ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য মো. আশরাফ উদ্দিন। কমিটির সদস্য হিসেবে রয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি। পরে কণ্ঠভোটে প্রস্তাবটি অনুমোদন করেন সংসদ সদস্যরা।

নতুন দায়িত্ব অনুযায়ী প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম, নীতি ও কর্মসূচির ওপর সংসদীয় তদারকিতে নেতৃত্ব দেবেন মো. আশরাফ উদ্দিন। কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, সরকারদলীয় চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি, গোপালগঞ্জ-৩ আসনের এস এম জিলানী, শরীয়তপুর-৩ আসনের মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, মুন্সীগঞ্জ-২ আসনের আব্দুস সালাম আজাদ, কুষ্টিয়া-১ আসনের রেজা আহাম্মেদ, কক্সবাজার-৩ আসনের লুৎফুর রহমান এবং ঢাকা-১৬ আসনের কর্নেল (অব.) আব্দুল বাতেন।

প্রভাবশালী হলেও দুর্নীতিবাজদের ছাড় নয়: দুদককে রাষ্ট্রপতি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে নরসিংদী-৫ আসন থেকে নির্বাচিত হন মো. আশরাফ উদ্দিন।

র‍্যাব বিলুপ্ত, সংসদে পাস হলো ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ বিল
ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১০ সেপ্টেম্বর ২০২৬
Trulli

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি আশরাফ উদ্দিন