সর্বশেষ

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির নেতৃত্বে জহরত আদিব চৌধুরী

অনলাইন ডেস্ক

পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়েছে। নতুন কমিটির সভাপতি করা হয়েছে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ব্যারিস্টার জহরত আদিব চৌধুরীকে।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ নেতার অনুমতিক্রমে তার পক্ষে সরকারি দলের চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলাম কমিটি পুনর্গঠনের প্রস্তাব উত্থাপন করেন। পরে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে কণ্ঠভোটে প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে পাস হয়।

নতুন দায়িত্বে জহরত আদিব চৌধুরী পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম, নীতি ও কর্মসূচির ওপর সংসদীয় কমিটির তদারকিতে নেতৃত্ব দেবেন।

প্রভাবশালী হলেও দুর্নীতিবাজদের ছাড় নয়: দুদককে রাষ্ট্রপতি

জহরত আদিব চৌধুরী মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী প্রয়াত এবাদুর রহমান চৌধুরীর কন্যা। তিনি ব্যারিস্টার মো. হায়দার আলীর ছেলে এবং সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মুহাম্মদ জিসান হায়দারের স্ত্রী।

কমিটির সদস্য হিসেবে রয়েছেন ঢাকা-২ আসনের আমানুল্লাহ আমান, পটুয়াখালী-৪ আসনের এবিএম মোশারফ হোসেন, খুলনা-৪ আসনের এস কে আজিজুল বারী, চট্টগ্রাম-১০ আসনের সাঈদ আল নোমান, চট্টগ্রাম-৭ আসনের হুম্মাম কাদের চৌধুরী, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সঞ্জিদা ইসলাম, কুমিল্লা-১১ আসনের সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং ঢাকা-১৪ আসনের মীর আহমেদ বিন কাসেম।

র‍্যাব বিলুপ্ত, সংসদে পাস হলো ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ বিল

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১০ সেপ্টেম্বর ২০২৬
Trulli

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির নেতৃত্বে জহরত আদিব চৌধুরী