শারদীয় দুর্গোৎসবের সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ ভাগ করে নিতে শনিবার (১৭ অক্টোবর ২০২৬) সাভারের ৭ নম্বর বিরুলিয়া ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাহউদ্দিন বাবু। পরিদর্শনকালে তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। একই সঙ্গে উৎসব সুষ্ঠু ও আনন্দমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রতিটি পূজামণ্ডপে নগদ ২০ হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করেন।
ধর্মীয় সম্প্রীতির গুরুত্ব উল্লেখ করে সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাহউদ্দিন বাবু বলেন,“ধর্ম যার যার,উৎসব সবার। পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনই আমাদের মূল শক্তি। বিরুলিয়া ইউনিয়নকে একটি শান্তিপূর্ণ, সুসংহত ও অনন্য সম্প্রীতির জনপদ হিসেবে গড়ে তুলতে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব।”
মণ্ডপ পরিদর্শনকালে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন, তাঁদের মধ্যে উল্লেখযোগ্য: হাজী মোহাম্মদ আমির শিরালী (সভাপতি,বিরুলিয়া ইউনিয়ন বিএনপি ও চেয়ারম্যান পদপ্রার্থী) হাজী মো. মনিরুল হক (সভাপতি,সাভার থানা জিয়া পরিষদ,গ্রাম আদালতের চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী) আনোয়ার হোসেন মন্ডল (সাবেক যুগ্ম-আহ্বায়ক, সাভার থানা বিএনপি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী)শাহিনুর রহমান শাহীন (ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী)।
এছাড়াও বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন। উপস্থিত নেতৃবৃন্দ ভক্তদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন এবং সার্বজনীন এই উৎসব উদযাপনে যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস পুনর্ব্যক্ত করেন।
সংসদ সদস্য ও স্থানীয় নেতৃবৃন্দের এই আগমন ও আর্থিক সহযোগিতার জন্য পূজা উদযাপন কমিটির সদস্যসহ সনাতন ধর্মাবলম্বীরা গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয়দের মতে, জনপ্রতিনিধিদের এমন উদ্যোগ এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি ও আন্তঃধর্মীয় সৌহার্দ্যের বন্ধনকে আরও সুদৃঢ় করবে।

















