সর্বশেষ

দারিদ্র্য দূরীকরণে সাশ্রয়ী আবাসন ও আর্থিক কাঠামো সংস্কারের আহ্বান জাতিসংঘ মহাসচিবের

অনলাইন ডেস্ক

দারিদ্র্যকে মানুষের মর্যাদার ওপর চরম আঘাত এবং মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে অভিহিত করে উন্নয়নশীল দেশগুলোর স্বার্থে আন্তর্জাতিক আর্থিক কাঠামো সংস্কারের জন্য বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

আন্তর্জাতিক দারিদ্র্য বিমোচন দিবস উপলক্ষে আজ এক বাণীতে জাতিসংঘ প্রধান জোর দিয়ে বলেন, দারিদ্র্য মানুষের সুযোগ-সুবিধা বন্ধ করে দেয় এবং যেকোনো সংকটকালীন মুহূর্তে মানুষকে চরম ঝুঁকির মুখে ফেলে দেয়।

চলতি বছরের প্রতিপাদ্য ‘সবার জন্য নিরাপদ বাসস্থান’-এর ওপর আলোকপাত করে গুতেরেস উল্লেখ করেন, দারিদ্র্য কীভাবে আবাসনহীনতার ঝুঁকি বাড়িয়ে দেয় এবং চড়া বাড়িভাড়া, অনিরাপদ আবাসন ও গৃহহীনতা মানুষকে আরও চরম দারিদ্র্যের দিকে ঠেলে দেয়।

তিনি সতর্ক করে বলেন, এর পরিণতি প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে বেড়াতে হতে পারে, যা অসমতাকে স্থায়ী করে, স্বাস্থ্যঝুঁকি বাড়ায়, শিক্ষা ব্যাহত করে এবং স্থায়ী কর্মসংস্থান পাওয়া আরও কঠিন করে তোলে।

দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি অঞ্চলে ধোঁয়াশায় সর্বোচ্চ সতর্কতা জারি

জাতিসংঘ মহাসচিব বলেন, ‘এই দুষ্টচক্র ভাঙতে হলে আয় ও আবাসনের ধাক্কা যেন মানুষকে আরও অবক্ষয়ের দিকে ঠেলে দিতে না পারে, তা প্রতিরোধ করতে হবে।’ এই সংকট উত্তরণে তিনি সাশ্রয়ী আবাসন ও মৌলিক সেবা নিশ্চিত করার পাশাপাশি শোভন কর্মপরিবেশ এবং সার্বজনীন সামাজিক সুরক্ষার আহ্বান জানান।

জাতিসংঘ প্রধান স্মরণ করিয়ে দেন যে, দোহা রাজনৈতিক ঘোষণা দারিদ্র্য দূরীকরণ এবং এর পেছনে থাকা অসমতা ও অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের বৈশ্বিক প্রতিশ্রুতিকে পুনরুজ্জীবিত করেছে।

এই প্রতিশ্রুতি বাস্তবায়নে আন্তর্জাতিক সহযোগিতা ও পর্যাপ্ত অর্থায়নের পাশাপাশি জোরালো জাতীয় পদক্ষেপের প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, সেভিয়া প্রতিশ্রুতি এই পথকে আরও সুগম করেছে।

তিনি আন্তর্জাতিক আর্থিক কাঠামোকে আরও অন্তর্ভুক্তিমূলক, প্রতিনিধিত্বশীল এবং উন্নয়নশীল দেশগুলোর চাহিদার প্রতি সাড়াদানকারী হিসেবে গড়ে তুলতে এর জরুরি সংস্কারের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

এবার বিক্ষোভে নামছে থালাপতি বিজয়ের দল

বিশ্বে প্রয়োজনীয় সম্পদ ও জ্ঞান বিদ্যমান রয়েছে উল্লেখ করে গুতেরেস বিশ্ববাসীকে রাজনৈতিক সদিচ্ছা ও বিনিয়োগ জোরদারের আহ্বান জানান, যাতে প্রতিটি মানুষ একটি নিরাপদ বাসস্থান পায় এবং দারিদ্র্যমুক্ত পরিবেশে মর্যাদাপূর্ণ জীবন গড়ার সুযোগ লাভ করে।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৭ অক্টোবর ২০২৬
Trulli

দারিদ্র্য দূরীকরণে সাশ্রয়ী আবাসন ও আর্থিক কাঠামো সংস্কারের আহ্বান জাতিসংঘ মহাসচিবের