সর্বশেষ

দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি অঞ্চলে ধোঁয়াশায় সর্বোচ্চ সতর্কতা জারি

অনলাইন ডেস্ক

ইন্দোনেশিয়ায় দাবানল থেকে ছড়িয়ে পড়া বিষাক্ত ধোঁয়ায় দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এ পরিস্থিতিতে আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণ সংস্থা সর্বোচ্চ সতর্কতা জারি করেছে।

মাসের পর মাস ধরে চলা এ বায়ুদূষণের কারণে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও পূর্ব তিমুরে স্কুল বন্ধ রয়েছে। শ্বাসতন্ত্রের সমস্যাও বেড়েছে। পাশাপাশি, বাইরে চলাফেরা ও বিভিন্ন কর্মকাণ্ড সীমিত করতে হয়েছে। সিঙ্গাপুর থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

শনিবার এএফপিকে মালয়েশিয়ার শাহ আলম শহর থেকে রাজধানীর দিকে সাইকেল চালিয়ে যাওয়ার সময় ৩৯ বছর বয়সী শিক্ষক জুল হাফিজ বলেন, ‘এটা বন্ধ হওয়া দরকার।’ এ সমস্যা মোকাবিলায় পদক্ষেপ নিতে তিনি দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানের প্রতি আহ্বান জানিয়েছেন।

১১টি দেশের এ আঞ্চলিক জোটের আবহাওয়া পর্যবেক্ষণ সংস্থা আসিয়ান স্পেশালাইজড মেটিওরোলজিক্যাল সেন্টার (এএসএমসি) শুক্রবার তাদের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানায়, ‘দক্ষিণ আসিয়ান অঞ্চলে তৃতীয় স্তরের সতর্কতা’ জারি করা হয়েছে। চার স্তরের সতর্কতা ব্যবস্থায় এটি সর্বোচ্চ পর্যায়।

অঞ্চলজুড়ে সীমান্ত অতিক্রম করে তীব্র ধোঁয়াশা ছড়িয়ে পড়ার উচ্চ ঝুঁকি দেখা দিলে এ সতর্কতা জারি করা হয়। টানা দুই বা তার বেশি দিন ধরে বিস্তীর্ণ এলাকায় মাঝারি থেকে ঘন ধোঁয়াশা দেখা গেলেই কেবল এ সতর্কতা দেওয়া হয়। এএসএমসির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, চলতি বছর সংস্থাটি ইতোমধ্যেই দুইবার তৃতীয় স্তরের সতর্কতা জারি করেছে।

কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু

শনিবার বিশ্বের প্রধান শহরগুলোর তাৎক্ষণিক বায়ুদূষণ সূচকে ইরাকের বাগদাদের পর দ্বিতীয় স্থানে ছিল সিঙ্গাপুর। তৃতীয় স্থানে ছিল মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর।

‘দায়িত্বজ্ঞানহীন আচরণ’
ইন্দোনেশিয়া শনিবার জানায়, দক্ষিণ সুমাত্রা প্রদেশের অন্যতম প্রধান একটি বিমানবন্দরের আশপাশে ছড়িয়ে পড়া ধোঁয়াশা দূর করার চেষ্টা হিসেবে তারা শুষ্ক বরফ ব্যবহার করছে। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানায়, বিমানের মাধ্যমে ২ দশমিক ৪ টন শুষ্ক বরফ ছড়িয়ে দেওয়া হয়েছে।

সংস্থাটি সতর্ক করে বলেছে, ‘ধোঁয়া শুধু দৃশ্যমানতা কমিয়ে বিমানচলাচলে বিঘ্ন ঘটাচ্ছে না, বরং স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্যের ওপরও প্রভাব ফেলছে।’ দক্ষিণ-পূর্ব এশিয়াজুড়ে ধোঁয়াশায় জনজীবন ব্যাহত হওয়ায় কুয়ালালামপুরের বাসিন্দারাও নতুন করে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।

এএফপিকে ৩৩ বছর বয়সী ব্যাংক কর্মকর্তা খায়রুল আজহার বলেন, ‘প্রতিবেশী দেশের দায়িত্বজ্ঞানহীন আচরণের কারণে মালয়েশিয়ার সঙ্গে কিছুটা অন্যায় হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘এতে আমাদের সাপ্তাহিক ছুটির দিনের স্বাভাবিক কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে। শুধু আমাদের নয়, অনেক মালয়েশীয়রই একই অবস্থা।’ আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, শনিবার পূর্ব তিমুরের রাজধানী দিলিসহ বিভিন্ন এলাকায় বায়ুদূষণের মাত্রা অস্বাস্থ্যকর ছিল। কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে, শনিবার পরিস্থিতির আরও অবনতি হতে পারে। এ কারণে স্কুল বন্ধ রাখা হয়েছে।

দারিদ্র্য দূরীকরণে সাশ্রয়ী আবাসন ও আর্থিক কাঠামো সংস্কারের আহ্বান জাতিসংঘ মহাসচিবের

সিঙ্গাপুর শুক্রবার জানায়, আগুন লাগার জন্য দায়ী হিসেবে চিহ্নিত ইন্দোনেশিয়ার সাতটি কোম্পানিকে সতর্কবার্তা দেওয়া হবে।

সিঙ্গাপুর সরকারের তালিকাভুক্ত কোম্পানিগুলোর বেশির ভাগই সুমাত্রাভিত্তিক কাগজের মণ্ড তৈরির কাঠ ও কাঠ সরবরাহের ব্যবসার সঙ্গে যুক্ত। এসব কোম্পানির মধ্যে রয়েছে বুমি আন্দালাস পারমাই, বুমি মেকার হিজাউ ও এসবিএ উড ইন্ডাস্ট্রিজ।

ফিলিপাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আসিয়ানবিষয়ক মুখপাত্র ডমিনিক জেভিয়ার ইম্পেরিয়াল শুক্রবার বলেন, আগামী নভেম্বরে ম্যানিলায় অনুষ্ঠেয় আসিয়ান শীর্ষ সম্মেলনের আগে বিভিন্ন বৈঠকে ধোঁয়াশার বিষয়টি নিয়ে আলোচনা করা হবে।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৭ অক্টোবর ২০২৬
Trulli

দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি অঞ্চলে ধোঁয়াশায় সর্বোচ্চ সতর্কতা জারি