টাঙ্গাইল জেলার ১২ টি উপজেলায় এবার ১ হাজার ৩ শত ৪৮ টি মন্ডপে শারদীয় দুর্গোৎসবের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার ৭ দিন ব্যাপী এ উৎসব শুরু হয়েছে।
গত বছরের চেয়ে এবার পুজামন্ডপ বৃদ্ধি পেয়েছে।
বৃহস্পতিবার পুজামন্ডপে পুলিশের পাশাপাশি নিরাপত্তা ও আইনশৃঙ্খলারক্ষায় ৮ হাজার ৩ শত ৬৮ জন আনসার ও ভিডিপি সদস্য-সদস্যা মোতায়েন রয়েছে। এবার ১৪০টি অধিক গুরুত্বপূর্ন, ৪ শত ৩৫ টি গুরুত্বপূর্ন ও ৭ শত ৭৩ টি সাধারণ পুজামন্ডপ রয়েছে।
টাঙ্গাইল আনসার ও গ্রামপ্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মো. রেজাউল ইসলাম জানান, ৮ হাজার ৩শত ৬৮ জন আনসার ও ভিডিপি সদস্যদের মধ্যে রয়েছে পুরুষ ৫ হাজার ৬ শত ৭২ জন ও মহিলা ২ হাজার ৬ শত ৯৬ জন।
টাঙ্গাইল আনসার ও গ্রামপ্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মো. রেজাউল ইসলাম শনিবার মির্জাপুর ও শহরের কয়েকটি পুজামন্ডপ পরিদর্শন করেছেন।
1131
Shares
শেয়ার করুন
শেয়ার করুন









