বরিশালে ঢাকের তালে, শঙ্খধ্বনী আর উলুধ্বনীতে মুখরিত মন্ডপগুলোয় অনুষ্ঠিত হয়েছে সপ্তমী পূজা।
এবছর বরিশাল মহানগরীতে ৪৭ টি ও জেলায় ৫৯০ টি পূজা মন্ডপে শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।
আজ সকালে বরিশাল জেলা ও মহানগরীর এ মন্ডপগুলোতে পূজার আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এ উৎসবকে কেন্দ্র করে মন্ডপগুলো সাজানো হয়েছে নবরূপে। ভক্তরা মন্ডপে গিয়ে অঞ্জলী দেন।
এদিকে দুর্গাপূজাকে কেন্দ্র করে আইনশৃংখলা বাহিনী সজাগ রয়েছে। প্রতিটি মন্ডপে সার্বক্ষনিক আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন। পাশাপাশি পুলিশ ও অনান্য আইনশৃংখলা বাহিনীর সদস্যরাও কাজ করছে।
এবছর সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনে সন্তুষ্টি প্রকাশ করেছে বরিশাল মহানগর পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র সাহা। পাশাপাশি দেশ জাতি ও পরিবারের মঙ্গলকামনা করে প্রার্থনার কথা জানিয়েছে ভক্তরা।
384
Shares
শেয়ার করুন
শেয়ার করুন









