সর্বশেষ

জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় বাউফল মাদিনাতুল উলুম হাফেজি ক্যাডেট মাদ্রাসা চ্যাম্পিয়ন

উপজেলা সংবাদদাতা

মোঃ আনিচুর রহমান, বাউফল:

পটুয়াখালীর বাউফলে অত্যন্ত ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল ‘জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা- ২০২৬’। হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ এর বাউফল উপজেলা শাখার আয়োজনে সোমবার (১৯ অক্টোবর) ঐতিহাসিক উপজেলা পরিষদ জামে মসজিদে এ ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিযোগিতা সম্পন্ন হয়।

দিনব্যাপী আয়োজিত এ প্রতিযোগিতায় বাউফল উপজেলার উল্লেখযোগ্য ২০টি হাফিজি মাদ্রাসা থেকে সর্বমোট ২১০ জন কোমলমতি প্রতিভাবান শিক্ষার্থী অংশগ্রহণ করে। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ প্রতিযোগিতায় ছাত্রদের বিভাগে ৬টি এবং ছাত্রীদের বিভাগে ৩টিসহ মোট ৯টি পুরস্কার ছিনিয়ে নিয়ে প্রথম স্থান গৌরব অর্জন লাভ করেন বাউফল পৌরসভা ২ নং ওয়ার্ডের গোলাবাড়ি ব্রিজ সংলগ্ন ‘বাউফল মাদিনাতুল উলুম নূরানী হাফিজী ক্যাডেট মাদ্রাসা।

নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪, আহত অন্তত ২৫

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মুফতি আনোয়ার হোসাইন। বিশেষ অতিথি হিসেবে মূল্যবান বক্তব্য রাখেন, জেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আব্দুল মতিন গাজী।

অনুষ্ঠানটির সার্বিক সংস্থাপনায় ও চমৎকার আয়োজনের দায়িত্বে ছিলেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ বাউফল উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আনিসুর রহমান।

প্রতিযোগিতা ও আলোচনা সভা শেষে বিজয়ী শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও পুরষ্কার হস্তান্তর করা হয়। বক্তারা কুরআনের এই আলোকচ্ছটা সমাজ ও সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার সার্বিক গুরুত্ব তুলে ধরেন এবং বিজয়ী হাফেজদের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

রৌমারীতে আগুনে পুড়ে ছাই গোয়ালঘর, জীবিকার শেষ সম্বল হারিয়ে দিশেহারা রফিকুল

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২০ অক্টোবর ২০২৬
Trulli

জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় বাউফল মাদিনাতুল উলুম হাফেজি ক্যাডেট মাদ্রাসা চ্যাম্পিয়ন