সর্বশেষ

ইশরাকের পদত্যাগের পর ‘ক্ষমতা’ নিয়ে মার্টিন লুথার কিংয়ের উদ্ধৃতি দিলেন স্ত্রী নুসরাত

অনলাইন ডেস্ক

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে ইশরাক হোসেনের পদত্যাগের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ক্ষমতা’ নিয়ে একটি তাৎপর্যপূর্ণ উদ্ধৃতি শেয়ার করেছেন তার স্ত্রী ব্যারিস্টার নুসরাত খান। সোমবার (১৯ অক্টোবর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে মার্কিন নাগরিক অধিকার আন্দোলনের নেতা মার্টিন লুথার কিং জুনিয়রের একটি বক্তব্য পোস্ট করেন তিনি।

পোস্টে নুসরাত খান লেখেন, “Power properly understood is nothing but the ability to achieve purpose. It is the strength required to bring about social, political and economic change.”

উদ্ধৃতিটির বাংলা অর্থ হলো, ক্ষমতাকে যথাযথভাবে উপলব্ধি করলে বোঝা যায়, এটি মূলত লক্ষ্য অর্জনের সক্ষমতা। সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবর্তন সাধনের জন্য যে শক্তি প্রয়োজন, ক্ষমতা বলতে সেটিকেই বোঝায়।

সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু

মার্টিন লুথার কিং জুনিয়র ১৯৬৭ সালের ১৬ আগস্ট যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টায় সাউদার্ন ক্রিশ্চিয়ান লিডারশিপ কনফারেন্সে ভাষণটি দেন। ‘হোয়ার ডু উই গো ফ্রম হিয়ার?’ শিরোনামের ওই ভাষণের অডিও ও প্রতিলিপি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে সংরক্ষিত রয়েছে।

এদিকে, একই দিন রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন।

পদত্যাগের কারণ ব্যাখ্যা করতে গিয়ে ইশরাক জানান, তার কারণে বিএনপি বা সরকার যেন কোনো ধরনের বিব্রতকর পরিস্থিতিতে না পড়ে এবং প্রধানমন্ত্রীর কার্যক্রম যেন আড়ালে চলে না যায়, সে বিষয়টি বিবেচনায় নিয়েছেন তিনি। এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলোচনা করেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান ইশরাক।

প্রতিমন্ত্রীর পদ ছাড়লেন ইশরাক হোসেন, মাদকবিরোধী কার্যক্রম চালিয়ে যাওয়ার ঘোষণা

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২০ অক্টোবর ২০২৬
Trulli

ইশরাকের পদত্যাগের পর ‘ক্ষমতা’ নিয়ে মার্টিন লুথার কিংয়ের উদ্ধৃতি দিলেন স্ত্রী নুসরাত