সর্বশেষ

আইসিসি র‍্যাঙ্কিংয়ে সুখবর বাংলাদেশের, এগিয়েছেন তাসকিন-শরিফুল-তানজিদ

অনলাইন ডেস্ক

জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় টুর্নামেন্টের প্রথম ওয়ানডেতে বাংলাদেশ ৯৯ রানে হারলেও ব্যক্তিগত পারফরম্যান্সের স্বীকৃতি পেয়েছেন তিন ক্রিকেটার। আইসিসির সর্বশেষ ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে বোলারদের তালিকায় উন্নতি হয়েছে তাসকিন আহমেদ ও শরীফুল ইসলামের। ব্যাটারদের মধ্যে এগিয়েছেন তানজিদ হাসান তামিম।জিম্বাবুয়ের বিপক্ষে বল হাতে কার্যকর পারফরম্যান্স দেখান তাসকিন আহমেদ। ১০ ওভারে ৪৪ রান দিয়ে তিনটি উইকেট নেন এই পেসার। এর ফলে ওয়ানডে বোলারদের র‍্যাঙ্কিংয়ে নয় ধাপ এগিয়ে ১২তম স্থানে উঠে এসেছেন তিনি। তার বর্তমান রেটিং পয়েন্ট ৫৮৬।

তাসকিনের ঠিক ওপরে রয়েছেন সতীর্থ শরীফুল ইসলাম। দুই ধাপ এগিয়ে ৫৮৭ রেটিং পয়েন্ট নিয়ে ১১তম স্থানে জায়গা করে নিয়েছেন বাঁহাতি এই পেসার।তবে একই ম্যাচে প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে পারেননি রিশাদ হোসেন। ৯ ওভারে ৬৬ রান দিয়ে একটি উইকেট নেওয়ায় র‍্যাঙ্কিংয়ে ছয় ধাপ পিছিয়েছেন তিনি। বর্তমানে তার অবস্থান ৮৪তম।ব্যাটারদের তালিকায় বাংলাদেশের হয়ে উন্নতি হয়েছে তানজিদ হাসান তামিমের। জিম্বাবুয়ের বিপক্ষে ৩৮ বলে ৪৬ রানের ইনিংস খেলে তিন ধাপ এগিয়েছেন এই ওপেনার। দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি ককের সঙ্গে যৌথভাবে ২১তম স্থানে রয়েছেন তিনি।

অন্যদিকে, র‍্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে বাংলাদেশের আরও কয়েকজন ব্যাটারের। তিন ধাপ পিছিয়ে তাওহিদ হৃদয় রয়েছেন ২৫তম স্থানে। নাজমুল হোসেন শান্ত ছয় ধাপ পিছিয়ে যৌথভাবে ৩৭তম স্থানে নেমেছেন। মেহেদী হাসান মিরাজের অবস্থানও তিন ধাপ পিছিয়ে এখন ৭৯তম।

বোলিংয়ে শীর্ষস্থান আরও মজবুত রশিদ খানের

ওয়ানডে বোলারদের র‍্যাঙ্কিংয়ে নিজের অবস্থান আরও শক্ত করেছেন আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান। জিম্বাবুয়ের বিপক্ষে আট ওভারে মাত্র ১৭ রান দিয়ে চারটি উইকেট নেন তিনি। এই পারফরম্যান্সে তার রেটিং পয়েন্ট বেড়েছে ২৮।

অঘোষিত ফাইনালে বাংলাদেশের সামনে কঠিন সমীকরণ, টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

ফলে দ্বিতীয় স্থানে থাকা পাকিস্তানের আবরার আহমেদের সঙ্গে রশিদের ব্যবধান বেড়ে দাঁড়িয়েছে ৮০ পয়েন্টে। ওয়ানডের পাশাপাশি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটেও বোলারদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছেন আফগান এই তারকা। ওয়ানডে অলরাউন্ডারদের তালিকায়ও দুই ধাপ এগিয়ে ষষ্ঠ স্থানে উঠেছেন তিনি।

ওয়ানডে বোলারদের তালিকায় আবরার আহমেদ দ্বিতীয় এবং দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজ তৃতীয় অবস্থানে রয়েছেন।

সেঞ্চুরিতে বড় লাফ সেদিকউল্লাহ আতালের

জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাট হাতে নজর কেড়েছেন আফগানিস্তানের সেদিকউল্লাহ আতাল। ১১০ বলে ১০২ রান করে ওয়ানডে ক্যারিয়ারের তৃতীয় শতক পূর্ণ করেন তিনি। তার সেঞ্চুরিতে ভর করে জিম্বাবুয়েকে ১৫৮ রানে হারায় আফগানিস্তান।

এই ইনিংসের সুবাদে ওয়ানডে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ৩২তম স্থান থেকে ২০তম স্থানে উঠে এসেছেন আতাল।

কক্সবাজারে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন ও উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

এদিকে পাকিস্তানের সালমান আগা এক ধাপ এগিয়ে ১২তম এবং ইংল্যান্ডের বেন ডাকেট দুই ধাপ উন্নতি করে ১৩তম স্থানে রয়েছেন।

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়েও উন্নতি হয়েছে ওয়েস্ট ইন্ডিজের কয়েকজন ক্রিকেটারের। ব্যাটারদের তালিকায় দুই ধাপ এগিয়ে নবম স্থানে উঠেছেন অধিনায়ক শাই হোপ। শেরফান রাদারফোর্ড ছয় ধাপ এগিয়ে ১৮তম হয়েছেন। অন্যদিকে, বোলারদের তালিকায় ১০ ধাপ উন্নতি করে ২৬তম স্থানে উঠে এসেছেন বাঁহাতি স্পিনার গুদাকেশ মোতি।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২১ অক্টোবর ২০২৬
Trulli

আইসিসি র‍্যাঙ্কিংয়ে সুখবর বাংলাদেশের, এগিয়েছেন তাসকিন-শরিফুল-তানজিদ