টাংগাইল সদরের ১২ নং মাহমুদ নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আমিনুল ইসলাম মাকোরকোল পূজামণ্ডপ পরিদর্শন করেছেন।
বুধবার (২১ অক্টোবর) সকালে তিনি পূজামণ্ডপে উপস্থিত হয়ে পূজার সার্বিক ব্যবস্থাপনা, প্রস্তুতি ও নিরাপত্তা পরিস্থিতি ঘুরে দেখেন। এ সময় তিনি মণ্ডপ কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং পূজার সুষ্ঠু ও শান্তিপূর্ণ আয়োজন নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
পরিদর্শনকালে সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আমিনুল ইসলাম বলেন, “পূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসব যেন সবাই মিলেমিশে নিরাপদে, শান্তিপূর্ণভাবে ও আনন্দের সঙ্গে উদযাপন করতে পারেন, সে বিষয়ে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। পূজামণ্ডপের পরিবেশ সুন্দর ও নিরাপদ রাখতে সবাইকে সম্মিলিতভাবে সহযোগিতা করতে হবে।”
স্থানীয় সূত্রে জানা যায়, এবারের পূজা উপলক্ষে মাকোরকোল পূজামণ্ডপ নতুন সাজে সাজানো হয়েছে। পূজার সার্বিক আয়োজন সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে মণ্ডপ কমিটির পক্ষ থেকে বিভিন্ন প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
এ সময় মণ্ডপ কমিটির পক্ষ থেকে সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আমিনুল ইসলামকে স্বাগত জানানো হয়। পাশাপাশি পূজার সার্বিক সাফল্য এবং শান্তিপূর্ণ পরিবেশে উৎসব উদযাপনা কামনা করা হয়।
ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সহযোগিতা ও নিরাপদ পরিবেশে পূজা উদযাপনের ওপর গুরুত্বারোপ করে আমিনুল ইসলাম স্থানীয়দের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন।















