মানিকগঞ্জের সিংগাইরে আসন্ন নির্বাচনে ধল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আল্ হাসান মিয়ার সন্ধাকালিন ওঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধার দিকে সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড ভুমদক্ষিণ মধ্যপাড়া বিশ্বাস বাড়ির মসজিদ সংলগ্ন মালা বিশ্বাসের বাড়িতে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন সুরকার ও গীতিকার মো. বজলুর রশীদ শেখ।
অনুষ্ঠানে নুরুল ইসলাম (নুরি মোল্লা)র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিংগাইর উপজেলা কৃষকদলের সাবেক সদস্য সচিব আল্ হাসান মিয়া। তিনি বলেন আমি দীর্ঘ দিন যাবৎ পুরো ইউনিয়নের আনাচে কানাচে ঘুরে ঘুরে মানুষের খোঁজখবর নিয়েছি। এতে স্থানীয় ভোটারদের সাথে আন্তরিক সখ্যতা তৈরি হয়েছে। মানুষ আমাকে ভালোবাসে ও স্নেহ করে। আমি যদি নির্বাচনে পাশ করতে পারি ভোগান্তি দূর করে একটি সচ্ছ ইউনিয়ন পরিষদ উপহার দিব ইনশাহআল্লাহ। সব সময় মানুষের পাশে থেকে তাদের সুবিধা অসুবিধা দেখভাল করব।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমাজসেবক মো. নাসির উদ্দিন নান্নু ও মো. নাজমুল হাসান এনামুল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাসাস কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও সিংগাইর উপজেলা বিএনপির সাবেক সদস্য মো. মাঝহারুল ইসলাম খান পায়েল, সিংগাইর উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সাইফুর রহমান, মো. টুকন মিয়া ও মো. ইসহাক মেম্বার।
এ ছাড়া বক্তব্য দেন মো. সবদার বিশ্বাস, মো. হানিফ মোল্লা, ওমেদ আলী বিশ্বাস, আব্দুর রহিম, মো. বাহের মণ্ডল, মো. জাহাঙ্গীর আলম, আব্দুল খালেক মেম্বার, আব্দুস সালাম, আবেদ আলী মাদবর, আদু মিয়া ও ফজর আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এদিকে সন্ধাকালিন ওঠান বৈঠকে মানুষের ব্যাপক সমাগমে লোকে লোকারণ্য হয়ে জনসমুদ্রে রূপ নেয়। প্রায় ৩ হাজার লোকজন এ অনুষ্ঠানে উপস্থিত হয়ে আল্ হাসানকে ভোট দিবে বলে অংগীকার করেন।
প্রধান অতিথির বক্তব্যে মো. আল হাসান মিয়া আরও বলেন, আপনারা যদি আমাকে নির্বাচিত করেন, তাহলে ইউনিয়ন পরিষদের সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করব। ওয়ারিশ সনদ, মৃত্যু সনদ ও জন্মনিবন্ধনসহ বিভিন্ন সেবা নিতে মানুষকে যেন দিনের পর দিন ইউনিয়ন পরিষদে গিয়ে বসে থাকতে না হয়, সে ব্যবস্থা করার চেষ্টা করব।
তিনি আরও বলেন,গর্ভকালীন ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা ও বিধবা ভাতাসহ সরকারি সুযোগ-সুবিধা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দিতে আমি নিজে বাড়ি বাড়ি যাওয়ার চেষ্টা করব। আপনারা আমাকে ফিরিয়ে দেবেন না। আমার যাওয়ার আর কোনো জায়গা নেই, আপনারাই আমার সব।
উঠান বৈঠকে স্থানীয় বাসিন্দাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায়। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি নিজের পরিকল্পনা ও প্রতিশ্রুতি তুলে ধরেন চেয়ারম্যান পদপ্রত্যাশী মো. আল হাসান মিয়া।












