সর্বশেষ

নন্দীগ্রামের শিশু আবু বক্করের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

​বিশেষ প্রতিনিধি

 বগুড়ার নন্দীগ্রাম উপজেলার তিন বছর বয়সী শিশু আবু বক্করের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জন্মগত চোখের ত্রুটি নিয়ে বেড়ে ওঠা শিশুটির উন্নত চিকিৎসার ব্যবস্থা করায় নতুন করে আশার আলো দেখছে তার পরিবার।

আবু বক্করের বাড়ি নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের সিদেল গ্রামে। তার বাবা পেশায় একজন দিনমজুর। দুই সন্তানকে নিয়ে সংসার চালানোর পাশাপাশি ছেলের চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে আর্থিক সংকটে পড়েন তিনি।

পরিবার সূত্রে জানা যায়, চোখের সমস্যার কারণে আবু বক্করের ইতোমধ্যে তিনবার অস্ত্রোপচার করা হয়েছে। চিকিৎসকদের মতে, আরও দুটি অস্ত্রোপচার করা সম্ভব হলে তার চোখের অবস্থার উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আর্থিক অসচ্ছলতার কারণে পরবর্তী চিকিৎসা চালিয়ে যাওয়া নিয়ে দুশ্চিন্তায় ছিলেন শিশুটির বাবা-মা।

প্রধানমন্ত্রীর জাপান সফরে একাধিক সমঝোতা স্মারক সইয়ের আশা

এ অবস্থায় আবু বক্করের চিকিৎসার জন্য সহযোগিতা চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেদন ছড়িয়ে পড়ে। বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে এলে তিনি শিশুটির চিকিৎসার দায়িত্ব নেওয়ার উদ্যোগ নেন। এ জন্য তিনি তাঁর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

পরবর্তী সময়ে আতিকুর রহমান রুমন ও ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব মুকছেদুল মোমিন মিথুনের তত্ত্বাবধানে শিশুটির চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। এ কার্যক্রমে স্থানীয়ভাবে সমন্বয় করছেন বিএনপি মিডিয়া সেলের রাজশাহী ও রংপুর বিভাগের সমন্বয়ক কালাম আজাদ এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর বগুড়ার প্রতিনিধি মো. রাশেদুজ্জামান পিয়াস।

চিকিৎসার ব্যয়ভার বহনের এই উদ্যোগে স্বস্তি ফিরেছে আবু বক্করের পরিবারে। প্রয়োজনীয় চিকিৎসা সম্পন্ন হলে শিশুটি সুস্থ হয়ে উঠবে—এমন প্রত্যাশা করছেন তার স্বজনরা।

মোংলায় প্রটোকল ভেঙে জনগণের সঙ্গে মিশে গেলেন প্রধানমন্ত্রী

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৩ অক্টোবর ২০২৬
Trulli

নন্দীগ্রামের শিশু আবু বক্করের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান