সর্বশেষ

শেষ ম্যাচে হেরে আফগানিস্তানের সঙ্গে সিরিজ ড্র বাংলাদেশের

অনলাইন ডেস্ক

ওমানের আল আমেরাত স্টেডিয়ামে চার ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ খেলায় আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের কাছে চার উইকেটে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এ হারের ফলে সিরিজ জয়ের সুযোগ হাতছাড়া করে ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে বাংলাদেশের যুবাদের।

সিরিজের প্রথম দুই ম্যাচে জয় তুলে নিয়ে এগিয়ে ছিল বাংলাদেশ। তবে শেষ দুই ম্যাচে ঘুরে দাঁড়িয়ে সিরিজে সমতা ফেরায় আফগানিস্তানের যুবারা।

শেষ ম্যাচে টসের পর প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ইনিংসে ৯ উইকেট হারিয়ে ২১৯ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের পক্ষে অধিনায়ক ফরিদ হাসান একাই লড়াই করেন। ১৪৫ বল মোকাবিলা করে চারটি বাউন্ডারির সাহায্যে ৮২ রান করেন তিনি।

অঘোষিত ফাইনালে বাংলাদেশের সামনে কঠিন সমীকরণ, টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ২৯ রান করেন আলামিন হোসেন রনি ও রবিউল ইসলাম অনিক। আফগানিস্তানের বোলার আমির হামজা ও সোহেল খান তিনটি করে উইকেট শিকার করেন।

২২০ রানের লক্ষ্যে খেলতে নেমে ৪৮.১ ওভারে ৬ উইকেট হারিয়ে ২২২ রান তুলে জয় নিশ্চিত করে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল।

দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তাহির সারওয়ারি। অপরাজিত ৬৭ রান করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি। তাঁকে দারুণভাবে সঙ্গ দেন সুবহান জাখাইল, যিনি করেন ৬০ রান।

আইসিসি র‍্যাঙ্কিংয়ে সুখবর বাংলাদেশের, এগিয়েছেন তাসকিন-শরিফুল-তানজিদ

বাংলাদেশের হয়ে আল আমিন হোসেন দুটি উইকেট নেন।

প্রথম দুই ম্যাচে জয়ের সুবাদে সিরিজে এগিয়ে থাকলেও শেষ দিকে ছন্দ হারানোয় সিরিজ জয়ের স্বপ্ন পূরণ হলো না বাংলাদেশের যুবাদের। শেষ দুই ম্যাচে আফগানিস্তানের প্রত্যাবর্তনে চার ম্যাচের লড়াই শেষ হলো সমতায়।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৪ অক্টোবর ২০২৬
Trulli

শেষ ম্যাচে হেরে আফগানিস্তানের সঙ্গে সিরিজ ড্র বাংলাদেশের