সর্বশেষ

পাবনার বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট আব্দুল জব্বারের ইন্তেকাল, দাফন সম্পন্ন

​পাবনা প্রতিনিধিঃ

পাবনার বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট আব্দুল জব্বার আর নেই। শনিবার (২৪ অক্টোবর) ভোর ৪টায় পাবনা সদর উপজেলার মালিগাছা গ্রামে নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন।
​

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, নাতি-নাতনিসহ বহু গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
​

মরহুম আব্দুল জব্বার তাঁর তীক্ষ্ণ ও শক্তিশালী লেখনীর জন্য পরিচিত ছিলেন। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি সমসাময়িক রাজনৈতিক বিষয়াবলী ও বাস্তবচিত্র তুলে ধরে তিনি বিভিন্ন গণমাধ্যমে নিয়মিত সমালোচনামূলক কলাম লিখতেন। তাঁর প্রকাশিত গ্রন্থ ‘নির্বাচিত কলাম’ পাঠকমহলে বেশ সমাদৃত হয়। সাংবাদিকতার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করতেন।
​

শিবালয়ে মা ইলিশ রক্ষায় কঠোর প্রশাসন: সাপ্তাহিক ছুটির দিনেও সাঁড়াশি অভিযান,জব্দ ১০০ কেজি ইলিশ

দীর্ঘদিন রোগশয্যায় থাকার পর তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে। প্রবীণ এই সাংবাদিককে শেষবারের মতো এক নজর দেখতে তাঁর বাসভবনে সহকর্মী, রাজনৈতিক ব্যক্তিত্ব ও স্থানীয় বাসিন্দারা ভিড় জমান।
​

শনিবার বাদ জোহর মজিদপুর গোরস্থান মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় উপস্থিত ছিলেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সামাদ খান মন্টু, সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মাহমুদ মান্নান মাস্টার, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব রেহানুল ইসলাম বুলাল, বিএনপি নেতা ছাকোব্বর হোসেন ও জাহাঙ্গীর আলম।
​

সাংবাদিকদের পক্ষ থেকে জানাজায় অংশ নেন পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, সাবেক সভাপতি এ বি এম ফজলুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আখিনুর ইসলাম রেমন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন পাবনা জেলা শাখার সভাপতি ও দৈনিক খবর বাংলার সম্পাদক আলহাজ ডাঃ আব্দুস সালাম, প্রবীণ সাংবাদিক আবু বকর সিদ্দিক, প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি কামাল সিদ্দিকী, দৈনিক ইছামতির ব্যবস্থাপনা পরিচালক মোখলেছুর রহমান বিপ্লব, দৈনিক আলোকিত বাংলাদেশের জেলা প্রতিনিধি মাহবুব মোর্শেদ বাবলা এবং দৈনিক ইনকিলাবের জেলা প্রতিনিধি রনি ইমরানসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের কর্মীবৃন্দ।
​

সৎ,জবাবদিহিমূলক ও উন্নয়নবান্ধব নেতৃত্ব চান বিরুলিয়াবাসী: জনজরিপে উদাপিত স্থানীয়দের প্রত্যাশা

জানাজা পূর্বে সংক্ষিপ্ত স্মৃতিচারণমূলক বক্তব্য দেন সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাস এবং মরহুমের জ্যেষ্ঠ পুত্র। জানাজা শেষে সহস্রাধিক মুসল্লির উপস্থিতিতে মজিদপুর গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৫ অক্টোবর ২০২৬
Trulli

পাবনার বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট আব্দুল জব্বারের ইন্তেকাল, দাফন সম্পন্ন