সর্বশেষ

রৌমারীতে সড়ক দুর্ঘটনায় ৫জন নিহতের ঘটনায় ট্রাক ড্রাইভার লুৎফর গ্রেফতার,

আকতার হোসেন

কুড়িগ্রামের রৌমারী-ঢাকা মহাসড়কে অটোরিকশা ও ট্রাকের সড়ক দুর্ঘটনায় নিহত ৫ জন আহত হয়েছেন ১ জন। গত ১৭ অক্টোবর শনিবার দুপুর ৩টার দিকে যাদুরচর ইউনিয়নের শিবিরডাঙ্গি দারুল আরকান ও ফাতেমাতুজ্জহুরা মহিলা মাদ্রাসার মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের ঘটনায় ট্রাক চালক লুৎফর রহমানকে(৫০) গ্রেফতার করেছে এসআরবি জামালপুর-১৪ ও পাবনা-১২। শনিবার রাত ৯ টার দিকে পাবনা জেলা সদরে যৌথ অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করে।

গ্রেফতার লুৎফর রহমান পাবনা জেলা সদরের স্থায়ী বাসিন্দা বলে জানা যায়।

দীর্ঘ ৮দিন ছুটি শেষে বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রফতানি বাণিজ্য শুরু

উল্লেখ যে,গত ১৭ সেপ্টেম্বর (শনিবার) বেলা ৩টার দিকে ঢাকা-রৌমারী মহাসড়কের রৌমারী উপজেলার শিবেরডাঙ্গী নামক এলাকায় মালবাহী একটি ট্রাক এবং যাত্রীবাহী ইজিবাইকের দুর্ঘটনায় ইজিবাইকে থাকা লিপি (২৬), তাঁর শিশু সন্তান রিশাদ (১২), মেয়ে তুবা (৭), ও তার বোন শরীফা (৪২) নিহত হন। এছাড়া রাজিবপুর উপজেলার নজরুল ইসলাম নামের এক ব্যক্তি নিহত হন।গুরুতর আহত হন নিহত শরিফার মেয়ে বৃষ্টি(২৫)।

ঘটনার পর ট্রাক ও ইজিবাইক চালক সুকৌশলে পালিয়ে যান। ঘটনার দিন রাতেই নিহতের পরিবার বাদী হয়ে ট্রাক ও ইজিবাইক চালকের বিরুদ্ধে রৌমারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এঘটনায় পুলিশের পাশাপাশি এ ঘটনার ছায়া তদন্তে নামে এসআরবি জামালপুর-১৪।

রৌমারী থানার অফিসার ইনচার্জ কাওসার আলী ট্রাক চালককে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন । তিনি আরো বলেন, গ্রেফতারকৃত আসামি লুৎফর রহমানকে আনতে পাবনায় পুলিশ পাঠানো হয়েছে।

বিরুলিয়ায় ভোটের হাওয়া: আলহাজ্ব আনোয়ার হোসেনকে ঘিরে আশার আলো দেখছেন সাধারণ জনগণ

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৫ অক্টোবর ২০২৬
Trulli

রৌমারীতে সড়ক দুর্ঘটনায় ৫জন নিহতের ঘটনায় ট্রাক ড্রাইভার লুৎফর গ্রেফতার,