সর্বশেষ

পাবনায় পানিসম্পদ মন্ত্রীর সঙ্গে পাবনা-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডলের সৌজন্য সাক্ষাৎ

​পাবনা প্রতিনিধিঃ

পানিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির পাবনা সফর উপলক্ষে তাঁর সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল।
​

আজ (২৫ অক্টোবর, ২০২৬) রোববার পাবনা শহরের কুঠিপাড়ায় পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাসের বাসভবনে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

​সাক্ষাতকালে দুই সংসদ সদস্য পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং কুশল বিনিময় করেন। পরবর্তীতে এলাকার সামগ্রিক উন্নয়ন ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে তাঁদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ ও অমায়িক পরিবেশে আলোচনা হয়।
​

গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর; আহত ২

বিশেষ করে ঈশ্বরদী ও আটঘরিয়া উপজেলার নদীভাঙন রোধ, পানিসম্পদ ব্যবস্থার আধুনিকায়ন, সেচ সুবিধা সম্প্রসারণ এবং এলাকার নদী-খাল পুনঃখনন ও টেকসই বাঁধ নির্মাণের প্রয়োজনীয়তা নিয়ে ফলপ্রসূ কথা বলেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল।
​

পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি সংসদ সদস্যদের প্রস্তাব ও দাবিসমূহ মনোযোগ দিয়ে শোনেন এবং পাবনা অঞ্চলের নদী ব্যবস্থাপনা ও পানিসম্পদ উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।
​

সাক্ষাতকালে স্থানীয় জনপ্রতিনিধি এবং রাজনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উচ্চ আদালতের নির্দেশ তোয়াক্কা না করেই শিবালয়ে অবৈধ বালু উত্তোলন: হুমকির মুখে বিদ্যুৎ সঞ্চালন টাওয়ার ও নদীতীরবর্তী বসতি

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৫ অক্টোবর ২০২৬
Trulli

পাবনায় পানিসম্পদ মন্ত্রীর সঙ্গে পাবনা-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডলের সৌজন্য সাক্ষাৎ