সর্বশেষ

আ. লীগ নিষিদ্ধের প্রজ্ঞাপন হলেই ‘শাহবাগ ব্লকেড’ প্রত্যাহার

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা। শুক্রবার রাত ১০ টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত আন্দোলনকারীদের কয়েকটি দলে ভাগ হয়ে শাহবাগ মোড়ে অবস্থান করতে দেখা গেছে।

তাঁরা বলছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হলেই কেবল তাঁরা সড়ক ছাড়বেন। সরেজমিন দেখা যায়, শাহবাগ মোড় বন্ধ করে আন্দোলনকারীরা আলাদা আলাদা দলে ভাগ হয়ে স্লোগান দিচ্ছেন। তাঁদের সবার স্লোগানের মূল বিষয় আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা।

আসন নয়, জনগণের অধিকার প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য: শফিকুর রহমান

সেখানে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, ‘আওয়ামী লীগ নিষিদ্ধের প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। শাহবাগেই আওয়ামী লীগের কবর খুঁড়ব।’ সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে এনসিপির এই নেতা বলেন, ‘আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে ইন্টেরিম (অন্তর্বর্তী সরকার) দেরি করলে শুধু শাহবাগ নয়, সারা বাংলা ব্লকেড দেব।

 এ সময় জুলাই গণ–অভ্যুত্থানের ঘোষণাপত্র দেওয়ারও দাবি জানান তিনি। এর আগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে বিকেল পৌনে পাঁচটার দিকে শাহবাগ মোড় অবরোধ করেন আন্দোলনকারীরা।

জুমা’র নামাজের পর বিক্ষোভের ডাক জামায়াতের

আসন নয়, জনগণের অধিকার প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য: শফিকুর রহমান

রাজনীতি থেকে ‘প্রতিহিংসার বিষ’ এবং ‘দুর্নীতির ক্যানসার’ দূর করতে না পারলে গত ৫৫ বছরের মতো ভবিষ্যতেও দেশ কাক্সিক্ষত গন্তব্যে পৌঁছাতে...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT