সর্বশেষ

আশুলিয়ায় জামায়াতের নির্বাচনী জনসভা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকার আশুলিয়ায় জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের নয়ারহাট গণবিদ্যাপিঠ উচ্চ বিদ্যালয় মাঠে বিশাল এ জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় বিপুল সংখ্যক স্থানীয় জনগণ, সমর্থক ও কর্মী অংশগ্রহণ করেন।

পাথালিয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি হাফেজ মো. সোহরাব হোসেনের সঞ্চালনায় ও পাথালিয়া ইউনিয়ন জামায়াতের আমীর মো. রাশেদ হোসেনের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা জামায়াতের আমীর মাওলানা মো. দেলোয়ার হোসেন।

 

রূপগঞ্জে ডহরগাও এলাকায় স্বর্ণালংকার চুরির অভিযোগে তিন নারীকে শ্লীলতাহানি ও মাথার চুল কেটে দেয়ার অভিযোগ

জনসভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, আশুলিয়া থানা জামায়াতের আমির মো.বশির আহমেদ। পরে উন্নয়নের রূপকল্প পেশ করেন ঢাকা জেলা জামায়াতের সেক্রেটারি ও ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা মো. আফজাল হোসাইন।

মাওলানা মো.আফজাল হোসাইন বলেন, আমি নির্বাচিত হলে সাভার-আশুলিয়া অঞ্চলের অবকাঠামো উন্নয়নে সৎ, যোগ্য, দক্ষ ও নবীন-প্রবীণদের সমন্বয়ে উন্নয়ন কমিটি গঠন করব। শিক্ষা, স্বাস্থ্য, খেলাধুলার মানোন্নয়ন, দুস্থ-অসহায়দের পুনর্বাসন, যুবকদের কর্মসংস্থান সৃষ্টি, তথ্যপ্রযুক্তি খাতে উন্নয়ন ও হাসপাতালকে আধুনিকায়ন করব। সন্ত্রাস-দুর্নীতি, চাঁদাবাজ ও মাদক নির্মূল করার পাশাপাশি দুর্নীতিমুক্ত প্রশাসন, জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় পাঠাগার নির্মাণ, শিল্পকারখানা নির্মাণে পরিকল্পিত ইন্ডাস্ট্রিয়াল জোন তৈরি, কৃষিখাতের আধুনিকায়ন, তথ্যপ্রযুক্তিনির্ভর দক্ষ জনশক্তি তৈরি করবো। এছাড়া এতিম, বিধবা, দুস্থ ও বিপন্ন মানুষের পুনর্বাসনের ব্যবস্থা করাসহ নেতৃত্বের গুণ বৃদ্ধি ও সামাজিক, নৈতিক মূল্যবোধের সমাজ প্রতিষ্ঠা করা হবে।

তিনি যুবকদের উদ্দেশ্যে বলেন, জাতীয় নির্বাচনে জামায়াতের প্রার্থীকে বিজয়ী করতে এবং দেশের সামাজিক সঙ্কট মোকাবেলায় এই জনসভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নবনির্বাচিত এমপির কাছে খোলা চিঠি

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা জামায়াতের আইন বিষয়ক সেক্রেটারি এ্যাডভোকেট শহিদুল ইসলাম,জেলা রাজনৈতিক বিষয়ক সেক্রেটারি হাসান মাহাবুব মাস্টার,জেলা সাংস্কৃতিক বিষয়ক সেক্রেটারি মো.লুৎফর রহমান, আশুলিয়া থানা জামায়াতের আমীর মো. বশির আহমেদ, ঢাকা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ও পাথালিয়া ইউনিয়ন পরিষদের জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ মো.হারুনুর রশিদ।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি অধ্যক্ষ মো. আল আমিনসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও গণমাধ্যমকর্মীরা।

জনসভায় পাথালিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা ব্যানার-ফেস্টুনসহ ব্যাপক উৎসাহ-উদ্দীপনা নিয়ে উপস্থিত হন।এসময় উপস্থিত স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মী-সমার্থকরা প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধ সমর্থন ঘোষণা করেন এবং শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সবার সহযোগিতা কামনা করেন। সভা শেষে উপস্থিত জনতার মধ্যে উচ্ছ্বাস এবং নির্বাচনী পরিবেশে নতুন উদ্দীপনা লক্ষ্য করা যায়।

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT