সর্বশেষ

মানিকগঞ্জে স্কুলবাসে আগুন: ঘুমন্ত চালক দগ্ধ

মানিকগঞ্জে সড়কের পাশে থেমে রাখা একটি স্কুলবাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। বাসের ভেতর ঘুমিয়ে থাকা চালক তাজেস খান (৪৫) এ ঘটনায় গুরুতর দগ্ধ হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয় হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত দেড়টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের শিবালয়ের ফলসাটিয়া এলাকায় এই ঘটনা ঘটে। চালক তাজেস খানের বাড়ি সদর উপজেলার বাড়াইভিকরা গ্রামে।

শিবালয়ের যমুনায় জাতীয় গ্রিড টাওয়ার সংলগ্ন অবৈধ বালু উত্তোলন,ঝুঁকিতে বিদ্যুৎ সঞ্চালন লাইন
পুলিশ জানায়, দি হলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী পরিবহনে ব্যবহৃত বাসটি প্রতিদিনের মতো সড়কের পাশে পার্ক করে রাখা ছিল। গভীর রাতে দুর্বৃত্তরা হঠাৎ বাসটিতে আগুন ধরিয়ে দিলে পুরো বাসে আগুন ছড়িয়ে পড়ে। তখন বাসেই ঘুমাচ্ছিলেন চালক তাজেস খান।

খবর পেয়ে পুলিশ দ্রুত গিয়ে তাকে উদ্ধার করে প্রথমে মানিকগঞ্জ সদর হাসপাতালে নেয়। অবস্থার অবনতি হলে সেখানে থেকে তাকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।

সোশ্যাল মিডিয়ায় নির্বাচনী হাওয়া

জেলা সদর থানাকে ‘জিরো কমপ্লেইন থানা’ করার ঘোষণা আইজিপির

জনগণের আস্থা পুনরুদ্ধারকে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে দেশের প্রতিটি জেলা সদর থানাকে ‘জিরো কমপ্লেইন থানা’ হিসেবে গড়ে তোলার ঘোষণা...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT