সর্বশেষ

উঁচু ভবনে অগ্নিকাণ্ড ঠেকাতে চীনের বিশেষ অভিযান

হংকংয়ের সাম্প্রতিক ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১২৮ জন নিহত হওয়ার পর, চীন উঁচু ভবন গুলোতে অগ্নিনিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় একটি বিশেষ অভিযান শুরু করেছে। আজ শনিবার রাষ্ট্রীয় গণমাধ্যম এ খবর জানিয়েছে। বেইজিং থেকে এএফপি এ খবর জানায়। কয়েক দশকের মধ্যে হংকংয়ের এই ভয়াবহ অগ্নিকাণ্ড শহরটিতে ব্যাপক আতঙ্ক সৃষ্টি করেছে। হংকং বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ এবং সর্বোচ্চ আবাসিক ভবনের শহর হিসেবে পরিচিত।

চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে, চীনের স্টেট কাউন্সিল ওয়ার্ক সেফটি কমিটি সম্প্রতি একটি বিজ্ঞপ্তি জারি করেছে। এতে উঁচু ভবনগুলোতে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঝুঁকি এবং বিপত্তিগুলো চিহ্নিত করে তা পরিদর্শন ও সংশোধনমূলক একটি অভিযান শুরু করার কথা বলা হয়েছে।

কুয়েতে একাধিক মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

সিসিটিভি জানায়, এই অভিযানের সময় উঁচু ভবনগুলোতে দাহ্য বা জ্বলনশীল উপকরণ ব্যবহার করা হয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে। এছাড়াও, বাঁশের মাচা বা অগ্নি-প্রতিরোধক নয় এমন নিরাপত্তা জাল ব্যবহারের বিষয়টিও খতিয়ে দেখা হবে।

সিসিটিভি জানিয়েছে, ‘সব অঞ্চলের কর্তৃপক্ষকে দায়িত্বশীল হতে হবে। উন্নয়ন ও নিরাপত্তাকে সমন্বয় করতে হবে। উঁচু ভবনে বড় ধরনের অগ্নি ঝুঁকি তদন্ত ও প্রতিকারকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ হিসেবে বিবেচনা করতে হবে।’ সেখানে আরও বলা হয়, ‘দৃশ্যমান ফলাফল নিশ্চিত করতে তদারকি ও পরিদর্শন জোরদার করতে হবে।’

খামেনির মৃত্যুতে পাকিস্তানে বিক্ষোভ: করাচিসহ সারা দেশে নিহত অন্তত ২০

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT