আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম শিমুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
সোমবার শুনানি শেষে কমিশন এই আদেশ প্রদান করে। এর আগে ভোটারদের স্বাক্ষর জটিলতার কারণে রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বাতিল করেছিলেন।
বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে শিমুল নির্বাচন কমিশনে আপিল করলে শুনানি শেষে তা গ্রহণ করা হয়।প্রার্থীর ছোট ভাই ব্যারিস্টার নাজমুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
137
Shares
শেয়ার করুন
শেয়ার করুন













