সর্বশেষ

বাউফলে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সাথে গণভোট সংক্রান্ত বিষয়ে ইউএনও’র মতবিনিময় সভা

 পটুয়াখালীর বাউফল উপজেলায় আসন্ন ত্রয়ােদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা প্রশাসন কর্তৃক গণভোট সংক্রান্ত বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার সকল প্রাইমারি, মাধ্যমিক স্কুল, মাদ্রাসা ও কলেজ প্রতিষ্ঠান প্রধানদের সাথে গণভোটের বিষয়ে মতবিনিময় সভা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার সালেহ আহমেদ।

নারায়ণগন্জের রূপগঞ্জে মানসিক প্রতিবন্ধী শিশু ধর্ষণের ঘটনায় দুইজন গ্রেফতার

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার সালেহ আহমেদ এসময় বিভিন্ন দিকনির্দেশনা মূলক আলোচনা করেন। তিনি বলেন- গণভোট গণতান্ত্রিক প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রতিটি ভোটার যাতে উৎসবমুখর পরিবেশে এবং নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্লাস গণভোট প্রয়োগ করতে পারেন, সেই লক্ষ্যে সবার কাজ করতে হবে।

প্রতিষ্ঠান প্রধানদের উদ্দেশ্যে তিনি আরও বলেন- প্রতিটা স্কুল কলেজ মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ডেকে কিভাবে গণভোট দিতে হবে তা নিয়ে আলোচনা করে জনসচেতনতা বাড়াতে হবে। এবং ভোটারদের সচেতন করতে মর্মে বিভিন্ন আলোচনা করেন। ভোটদান প্রক্রিয়ার বিভিন্ন দিক তুলে ধরেন এবং নির্বাচন সংশ্লিষ্ট আচরণবিধি মেনে চলার পরামর্শ দেন এবং অভিভাবকদের মাঝে আলোচনা করে জনসচেতনতা সৃষ্টি করার তাগিদ দেন।

বাউফলে মশার দাপটে জনজীবন বিপর্যস্ত, বাড়ছে ডেঙ্গুসহ বিভিন্ন রোগের আতঙ্ক কিন্তু নিরব কর্তৃপক্ষ

এসময় উপজেলার সকল প্রাইমারি, মাধ্যমিক স্কুল, মাদ্রাসা ও কলেজ প্রতিষ্ঠান প্রধানগন সহ বিভিন্ন সরকারি দপ্তরের অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।

অতীতের কোন সরকার গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তুলেনি : বিএমএসএফ

ঢাকা, ০৩ মার্চ ২০২৬ খ্রী: অতীতের কোন সরকার গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তুলেনি, এবারের সরকার গণমানুষের রক্তের মধ্যে দিয়ে ক্ষমতায়...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT