সর্বশেষ

রৌমারী সীমান্ত হতে এক বাংলাদেশী যুবককে ধরে নিয়ে যায় ভারতীয় রক্ষী বাহিনী বিএসএফ

কুড়িগ্রাম রৌমারীতে গুলির শব্দের পর মিস্টার আলী (২৫) নামের এক যুবককে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর বিরুদ্ধে।

১১ জানুয়ারি (রবিবার) দিবাগত রাত আড়াইটার দিকে রৌমারী উপজেলা সদর ইউনিয়নের খাটিয়ামারী এলাকার আন্তর্জাতিক সীমানা ১০৬২ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে।

রৌমারী সদর ইউনিয়নের রতনপুর এলাকার আব্দুস ছালামের ছেলে মিস্টার আলী (২৫)।

নারায়ণগন্জের রূপগঞ্জে মানসিক প্রতিবন্ধী শিশু ধর্ষণের ঘটনায় দুইজন গ্রেফতার

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার সদর ইউনিয়নের খাটিয়ামারী এলাকার আন্তর্জাতিক সীমানা ১০৬২ নম্বর পিলারের কাছ দিয়ে ২০–২৫ জনের একটি চোরাকারবারি দল নো-ম্যান্সল্যান্ড পার হয়ে ভারতীয় সীমান্তে প্রবেশ করে। এ সময় তারা ভারতের কাঁটাতারের দিকে গরু, জিরা, মাদক ও কাপড় পার করার চেষ্টা করছিল। তখন চোরাকারবারিদের লক্ষ্য করে বিএসএফ গুলি ছোড়ে এবং মিস্টার আলী নামের এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে যায় ভারতের কুচনীমারা ক্যাম্পের বিএসএফ সদস্যরা।

রৌমারী সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সদস্য শফিকুল ইসলাম বলেন, সীমান্তে শীতবস্ত্র পারাপারের সময় বিএসএফ গুলি ও ককটেল ছুড়ে মিস্টারকে ধরে নিয়ে যায়।

ব্যাটালিয়ন ( ৩৫ বিজিবি ) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুজ্জামান বলেন, বিষয়টি এখনও নিশ্চিতভাবে জানা যায়নি, খোঁজ নেওয়া হচ্ছে।

বাউফলে মশার দাপটে জনজীবন বিপর্যস্ত, বাড়ছে ডেঙ্গুসহ বিভিন্ন রোগের আতঙ্ক কিন্তু নিরব কর্তৃপক্ষ

অতীতের কোন সরকার গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তুলেনি : বিএমএসএফ

ঢাকা, ০৩ মার্চ ২০২৬ খ্রী: অতীতের কোন সরকার গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তুলেনি, এবারের সরকার গণমানুষের রক্তের মধ্যে দিয়ে ক্ষমতায়...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT