সর্বশেষ

আরিচা-কাজিরহাট নৌ-রুটে স্পিডবোটে অতিরিক্ত যাত্রী পারাপারের অভিযোগ

মানিকগঞ্জ জেলার আরিচা-কাজিরহাট পাবনা নৌ-রুটে দ্রুতগতির নৌযান স্পিডবোটে অতিরিক্ত যাত্রী পারাপারের অভিযোগ উঠেছে। নিয়ম অনুযায়ী একটি স্পিডবোটে সর্বোচ্চ ১২ জন যাত্রী বহনের অনুমতি থাকলেও বাস্তবে প্রায় প্রতিদিনই ১৬ থেকে ১৮ জন পর্যন্ত যাত্রী নেয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন যাত্রীরা।

ভুক্তভোগী যাত্রী ও স্থানীয় সচেতন মহলের দাবি, অতিরিক্ত যাত্রী বহনের ফলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে। কিন্তু সংশ্লিষ্ট প্রশাসন ও নৌ-পুলিশের তেমন কোনো কার্যকর পদক্ষেপ চোখে পড়ছে না।

রাজবাড়ীর পদ্মা- যমুনায় আলম শেখের নেতৃত্বে সশস্ত্র পাহারায়: অবৈধ বালু উত্তোলন

তাদের অভিযোগ, প্রশাসনের নীরব ভূমিকায় স্পিডবোট মালিক ও চালকরা নিয়ম অমান্য করে অতিরিক্ত যাত্রী পারাপার করার সাহস পাচ্ছেন। এতে করে যাত্রীদের জীবনের ঝুঁকি বাড়ছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ এবং নিয়ম অনুযায়ী যাত্রী পরিবহন নিশ্চিত করার দাবি জানিয়েছেন যাত্রীসহ সচেতন মহল।

রৌমারীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত,

আশুলিয়া থানা প্রেস ক্লাবের ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

আশুলিয়ায় সাংবাদিকদের সংগঠন আশুলিয়া থানা প্রেস ক্লাব এর নবগঠিত ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। ঘোষিত কমিটিতে...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT