সর্বশেষ

দোহারের জয়পাড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড

ঢাকার দোহার উপজেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র জয়পাড়া নতুন বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২ মার্চ) ভোর আনুমানিক ৪টা ৩০ মিনিটের দিকে এই আগুনের সূত্রপাত হয়। এতে একটি বিশাল ফার্নিচার শোরুমসহ মোট ৪টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। প্রাথমিক ধারণা অনুযায়ী, আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফজরের নামাজের ঠিক আগ মুহূর্তে বাজারের একটি দোকান থেকে প্রথম আগুনের ধোঁয়া ও লেলিহান শিখা দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়ে পার্শ্ববর্তী দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনের ভয়াবহতা দেখে স্থানীয় মসজিদের মাইক থেকে অগ্নিকাণ্ডের ঘোষণা দেওয়া হলে গভীর রাতে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণভয়ে ঘর থেকে বেরিয়ে আসেন সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা।

রূপগঞ্জে ডহরগাও এলাকায় স্বর্ণালংকার চুরির অভিযোগে তিন নারীকে শ্লীলতাহানি ও মাথার চুল কেটে দেয়ার অভিযোগ

ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা সম্মিলিতভাবে আগুন নেভানোর কাজ শুরু করেন। বালু ও পানি দিয়ে তারা আগুনের গতি রোধ করার আপ্রাণ চেষ্টা চালান। তবে, বাজারে পানির তীব্র সংকট দেখা দিলে নিকটস্থ ‘জয়পাড়া মরা খাল’ থেকে বিকল্প উপায়ে পানি সরবরাহের ব্যবস্থা করা হয়। স্থানীয়দের এই সাহসিকতাপূর্ণ ও সময়োচিত তৎপরতা আগুন আরও বড়ো আকারে ছড়াতে বাধা দেয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

খবর পাওয়ার সাথে সাথেই দোহার ফায়ার সার্ভিস স্টেশনের ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীয়দের প্রায় দেড় ঘণ্টার নিরলস প্রচেষ্টায় সকাল ৬টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে একটি বড়ো ফার্নিচারের দোকানসহ ৪টি দোকানের মূল্যবান মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

নবনির্বাচিত এমপির কাছে খোলা চিঠি

সকালে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শন করেছেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাইদুল ইসলাম এবং সহকারী কমিশনার (ভূমি) সিগগাত উল্লাহ। তারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে কথা বলেন এবং সান্ত্বনা দেন। পরিদর্শন শেষে ইউএনও ৪টি দোকান ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন এবং সাময়িক সহায়তা হিসেবে প্রত্যেক ক্ষতিগ্রস্ত দোকানদারকে ২০ হাজার টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা দেন।
আগুনে সর্বস্ব হারানো ব্যবসায়ীদের কান্নায় বাজারের বাতাস ভারী হয়ে ওঠে। ক্ষতিগ্রস্ত এক ফার্নিচার ব্যবসায়ী আহাজারি করে বলেন, “ভোরে খবর পেয়ে এসে দেখি সব শেষ। দোকানের একটি আসবাবপত্রও রক্ষা করতে পারিনি। আমার সারা জীবনের স্বপ্ন আর পুঁজি আজ পুড়ে ছাই হয়ে গেল।”

দোহার ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছে, আগুনের সঠিক কারণ ও মোট ক্ষয়ক্ষতির চূড়ান্ত পরিমাণ নিরূপণে কাজ চলছে। তবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT