সর্বশেষ

বৈরুত বিমানবন্দর সড়কে ইসরাইলি হামলায় নিহত ৩

বৈরুতের বিমানবন্দর মহাসড়কে যানবাহনে ইসরাইলের বিমান হামলায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ছয়জন। বুধবার রাতে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয় জানায়, বিমানবন্দর মহাসড়কে দুটি ইসরাইলি বিমান হামলায় তিনজন নিহত ও ছয়জন আহত হন। বৈরুত থেকে বার্তাসংস্থা এএপপি এ খবর জানায়। নতুন করে হিজবুল্লাহর হামলার জবাবে টানা তৃতীয় দিনের মতো ইসরাইল বোমাবর্ষণের পর এসব হামলার ঘটনা ঘটে।

সৌদি আরামকোর তেল শোধনাগারে আবারও ড্রোন হামলা

ইসরাইলের সেনাবাহিনী জানিয়েছে, তারা বৈরুত এলাকায় দুই ব্যক্তিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।

বৃহস্পতিবার ভোরে ইসরাইল বৈরুতের একটি উপশহরের বাসিন্দাদের নতুন করে এলাকা ছাড়ার নির্দেশ দেয়। তারা সতর্ক করে বলে, সেখানে হিজবুল্লাহর সঙ্গে সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালানো হবে। এর আগে তেহরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীটির নেতা ইসরাইলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন। এ সময় ইসরাইলি বাহিনী সীমান্তের কয়েকটি শহরে অগ্রসর হয় এবং লেবাননের বিভিন্ন এলাকায় বিমান হামলা চালায়।

পাকিস্তানের সিন্ধু প্রদেশে ইসরায়েল-আমেরিকার বিরুদ্ধে প্রস্তাব পাস

সপ্তাহের শেষে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর হিজবুল্লাহ সোমবার ইসরাইলে হামলা চালায়। এর মধ্য দিয়েই লেবানন মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধে জড়িয়ে পড়ে। বুধবার হিজবুল্লাহ তাদের হামলা আরও জোরদার করে। তারা জানায়, অন্তত ১৫টি হামলায় তেল আবিব পর্যন্ত ইসরাইলি অবস্থান লক্ষ্য করে আঘাত হানা হয়েছে।

রাজধানীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ১০

রাজধানীর উত্তরার কামারপাড়া এলাকায় একটি আবাসিক ভবনে গ্যাস পাইপলাইনের লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশুসহ একই...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT