সর্বশেষ

২৯ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ করবে হেফাজতে ইসলাম

মাওলানা মামুনুল হকসহ আলেমদের মুক্তির দাবীতে ঢাকায় ২৯শে ডিসেম্বর মহাসমাবেশের ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

শুক্রবার বিকালে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ থেকে এই ঘোষণা দেন দলটির মহাসচিব সাজিদুর রহমান। তিনি বলেন, অতি অল্প সময়ের মধ্যে মামুনুল হকসহ সকল আলেম-ওলামাদের মুক্তি দিতে হবে। অন্যথায় ২৯শে ডিসেম্বর শুক্রবার সারাদেশ থেকে জনগণ জড় হয়ে মহাসমাবেশ করবে।

আসন নয়, জনগণের অধিকার প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য: শফিকুর রহমান

মাওলানা মামুনুল হকসহ কারাবন্দি আলেমদের মুক্তি, হেফাজত নেতাদের নামে দায়েরকৃত সকল মামলা প্রত্যাহার ও শিক্ষা ব্যবস্থা থেকে ফ্রি মিক্সিংসহ ইসলাম বিরোধী পাঠ বাতিল এবং হেফাজতে ইসলাম ঘোষিত ১৩ দফা বাস্তবায়নের দাবীতে এই বিক্ষোভ সমাবেশ করে সংগঠনটি।

দলটির কেন্দ্রীয় নায়েবে আমির মহিউদ্দিন বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে মাওলানা মামুনুল হকসহ সকল আলেমকে মুক্তি দিতে হবে। অন্যথায় আগামী ৭ই জানুয়ারি নির্বাচনের আগেই হেফাজতে ইসলাম কঠোর কর্মসূচিতে যাবে।

জুমা’র নামাজের পর বিক্ষোভের ডাক জামায়াতের

আসন নয়, জনগণের অধিকার প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য: শফিকুর রহমান

রাজনীতি থেকে ‘প্রতিহিংসার বিষ’ এবং ‘দুর্নীতির ক্যানসার’ দূর করতে না পারলে গত ৫৫ বছরের মতো ভবিষ্যতেও দেশ কাক্সিক্ষত গন্তব্যে পৌঁছাতে...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT