সর্বশেষ

ট্রাফিক নিয়ন্ত্রণে মাঠে থাকবে বিএনসিসি

রাস্তার ট্রাফিক নিয়ন্ত্রণে মাঠে থাকবে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)। আনসার বাহিনীর সাথে সমন্বয় করে তারা কাজ করবে। এর পাশাপাশি পরিচ্ছন্নতা কার্যক্রমেও অংশগ্রহণ করবে বিএনসিসি ক্যাডেটরা।

বুধবার (৭ আগস্ট) বিএনসিসির মহাপরিচালকে পক্ষে মেজর এস এম আমিনুল হক এক বিজ্ঞপ্তিতে এমন নির্দেশ প্রদান করেন। এতে অনতিবিলম্বে এই নির্দেশ পালনের কথা বলা হয়। এতে বলা হয়, দেশের চলমান পরিস্থিতিতে কিছু স্বার্থান্বেষী মহল পুলিশের ওপর আক্রমণ করছে। ফলে দেশের পুলিশ ব্যবস্থা ভেঙে পড়েছে। এর কারণে যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হচ্ছে। এমন পরিস্থিতে আগ্রহী ক্যাডেটরা আনসার বাহিনীর সাথে ট্রাফিক নিয়ন্ত্রণ করবে।

প্রধানমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন কাল

এতে আরও বলা হয়, ট্রাফিক নিয়ন্ত্রণের পাশাপাশি পরিচ্ছন্নতা কার্যক্রমেও তারা অংশগ্রহণ করতে পারবে। পরিস্থিতি স্বাভাবিক হলে এই দায়িত্ব প্রত্যাহার করা হবে বলেও জানান হয়।

এদিকে, আজ বুধবার শিক্ষার্থীদের ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানের ট্রাফিক নিয়ন্ত্রণ করতে দেখা যায়। এতে সাধারণ মানুষও অংশ নেন। এছাড়াও নগরের বিভিন্ন স্থাপনার দেয়াল লিখনও মুছে দেখা যায় শিক্ষার্থীদের।

জাঁকজমকপূর্ণ ইফতার মাহফিল না করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

এর আগে, গতকাল মঙ্গলবার (৬ আগস্ট) ঢাকার ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব দেয়া হয় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে।

রৌমারীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত,

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। রবিবার (৮ মার্চ)...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT