সর্বশেষ

সাভারে যুট ব্যবসা কেউ দখলের চেষ্টা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে : সাবেক সাংসদ দেওয়ান মোঃ সালাহউদ্দিন বাবু

সাভারে যুট ব্যবসা কেউ দখলের চেষ্টা করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে এবং কেন্দ্রীয় হাই কমান্ডেও এমন নির্দেশা দিয়েছে দেওয়ান মোঃ সালাহউদ্দিন বাবু ।

বৃহস্পতিবার দুপুরে সাভারের নিজ বাস ভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় ঢাকা -১৯ আসনের সাবেক সাংসদ বিএনপির কেন্দ্রীয় কমিটির উপ পরিবার কল্যান সম্পাদক ডাঃ দেওয়ান মোঃ সালাহউদ্দিন বাবু এ কথা বলেন।

গত পুরো সাপ্তাহ জুড়ে ছিলো সাভার আশুলিয়ার পোষাক কারখানা গুলোর জুট ব্যবসা দখলের মহাউৎসব। আ.লীগ ও নিরপেক্ষ কেউ-ই বাদ যায়নি এ জুট ব্যবসা দখলের কবল থেকে। পোষাক কারখানার মালিকরা রয়েছে চরম আতঙ্কে।

শিবালয়ের যমুনায় জাতীয় গ্রিড টাওয়ার সংলগ্ন অবৈধ বালু উত্তোলন,ঝুঁকিতে বিদ্যুৎ সঞ্চালন লাইন

আশুলিয়ার শিল্পাঞ্চল কবিরপুরে ইউরো আর্তে ও পলমল গ্রুপের আসওয়াদ (২) কারখানা জুট ব্যবসায় যাদের নামে চুক্তিনামা ছিলো ফ্যাক্টরি তাদের জুট দিতে চাচ্ছে। চুক্তিনামাধারিরাও বর্তমান বিএনপির নেতৃবৃন্দের সাথে মিলে ব্যবসা করতে চাচ্ছে কিন্তু স্থানীয় বিএনপির নেতারা জোর পূর্বক দা, রড় লাঠি সোটা নিয়ে গত মঙ্গল বার থেকে উক্ত ফ্যাক্টরির জুটের ট্রাক আটক করে ট্রাক ড্রাইভার কে মারধর করে ও দুটি জুট ভর্তি ট্রাক (ঢাকা মেট্রো -ট-১৫৯৪৬০ ও ঢাকা মেট্র- ১৪৯০৩৫) নিয়ে যায়। আজকেও তারা পলমল গ্রুপের আসওয়াদ ২ গার্মেন্টসের এর জুট জোর করে নিয়ে যায়।

এ সময় ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু সাংবাদিকদের আরো বলেন, ছাত্র আন্দোলন বর্তমানে থানায় দায়েরকৃত মামলা সমুহে সত্যিকারের অপরাধীরা যেন আসামী হয় এ ব্যাপারে সাভার থানার ওসির সাথে কথা হয়েছে এবং আশুলিয়া থানার ওসির সাথেও আমি কথা বলবো। কোন নিরপরাধী যেন আসামীর তালিকায় ঠাই না পায়। তিনি আসন্ন দুর্গা পুজা উপলক্ষে বিএনপির নেতা কর্মীদের সনাতনীধর্মলম্বী ভাই বোনদের পুজা মন্ডপ গুলো পাহারার দায়িত্ব নিতে বলেন।

এসময় আরও উপস্থিত ছিলেন সাভার-আশুলিয়া বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।

সোশ্যাল মিডিয়ায় নির্বাচনী হাওয়া

আসন নয়, জনগণের অধিকার প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য: শফিকুর রহমান

রাজনীতি থেকে ‘প্রতিহিংসার বিষ’ এবং ‘দুর্নীতির ক্যানসার’ দূর করতে না পারলে গত ৫৫ বছরের মতো ভবিষ্যতেও দেশ কাক্সিক্ষত গন্তব্যে পৌঁছাতে...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT