সর্বশেষ

শাহপরান মাজারে গান-বাজনা নিষিদ্ধ

সিলেটে হযরত শাহপরাণ (রহ.) মাজারে এখন থেকে আর গান-বাজনা হবে না বলে জানিয়েছেন মাজারের খাদিম কাবুল আহমদ। গতকাল শুক্রবার বিকালে এক ভিডিও বার্তায় তিনি এ তথ্য নিশ্চিত করেন।

বার্তায় তিনি বলেন, ‌‘খাদিম পরিবারের পক্ষ থেকে দেশবাসীকে বলছি- মাজারে উরস উপলক্ষে গান-বাজনা সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হলো। কেউ ঢোল তবলা নিয়ে আসবেন না। এমনকি প্রতি বৃহস্পতিবার যে গান-বাজনার আয়োজন করা হয় তাও এখন থেকে বন্ধ থাকবে। কেউ যদি করার চেষ্টা করেন তাহলে আমরা তা প্রতিহত করবো।

শিবালয়ের যমুনায় জাতীয় গ্রিড টাওয়ার সংলগ্ন অবৈধ বালু উত্তোলন,ঝুঁকিতে বিদ্যুৎ সঞ্চালন লাইন

এর আগে ধর্মপ্রাণ মুসল্লি, ছাত্র-জনতার মাজারে গান-বাজনা, মাদক সেবনসহ সকল প্রকার অশ্লীল কার্যক্রম বন্ধের দাবি জানান। শুক্রবার বাদ জুমায় মুসল্লি, ছাত্র-জনতা ও স্থানীয় উলামায়ে কেরাম সকল অশ্লীল কাজ বন্ধের দাবি নিয়ে শাহপরাণ (রহ.) মাজার গেইটে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।

সিলেট সিটি করপোরেশেনের ৩৩নং ওয়ার্ডের কাউন্সিলর দেলোয়ার হোসেন নাদিম বলেন, এ বিষয়টি নিয়ে আমরা একটি বৈঠক করেছি। সেখানে সিদ্ধান্ত হয় শাহপরাণ মাজারে গান-বাজনা, মাদক সেবনসহ সকল প্রকার অশ্লীল কার্যক্রম এখন থেকে বন্ধ থাকবে। আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা করবে। বিষয়টি তদারকি করার জন্য মুসল্লি, ছাত্র-জনতা ও আলেমদের নিয়ে একটি কমিটি গঠন হবে।

সোশ্যাল মিডিয়ায় নির্বাচনী হাওয়া

আসন নয়, জনগণের অধিকার প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য: শফিকুর রহমান

রাজনীতি থেকে ‘প্রতিহিংসার বিষ’ এবং ‘দুর্নীতির ক্যানসার’ দূর করতে না পারলে গত ৫৫ বছরের মতো ভবিষ্যতেও দেশ কাক্সিক্ষত গন্তব্যে পৌঁছাতে...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT