সর্বশেষ

আশুলিয়ার ইপিজেড এলাকায় সড়ক দুর্ঘটনায় নারী শ্রমিকের মৃত্যু 

আশুলিয়া প্রতিনিধি

আশুলিয়ার ডি,ইপিজেড এলাকায়   রাস্তা পারাপারের সময় বাস চাপায় রাবেয়া আক্তার (২৭) নামের এক নারী শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটেছে। খবর পেয়ে নিহতের মরদেহ  উদ্ধার করেছে পুলিশ।

রবিবার ১৬ ফেব্রুয়ারি সকাল ৭টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের নতুন ডিইপিজেড এর সামনে এ দূর্ঘটনা ঘটে। নিহত রাবেয়া আক্তার (২৭) রংপুর জেলার পীরগাছা থানার দাদন দোলাপাড়া এলাকার আবু বক্কর ছিদ্দিকের মেয়ে। সে আশুলিয়ার পরিবারের সাথে ভাড়া বাসায় থেকে ডিইপিজেড এর টাইগারকো লিমিটেড পোশাক কারখানায়  কর্মরত ছিলেন বলে জানা যায়।

আশুলিয়ায় ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় যুবক উদ্ধার, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু

পুলিশ জানায়, সকালে রাস্তা পারাপারের সময় ওই নারী শ্রমিককে একটি অজ্ঞাত গাড়ি চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। যদিও স্থানীয়রা তাকে উদ্ধার করে গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে প্রেরণ করে। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পরে পুলিশ হাসপাতালে থেকে নিহতের মরদেহ উদ্ধার করে সাভার হাইওয়ে থানার নিয়ে আসে।

সাভার হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) হাসেম আলী বলেন, হাসাপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। আমরা ঘটনাস্থলে যাচ্ছি। সেখানকার সিসি ক্যামেরা দেখে গাড়ি সনাক্তের চেষ্টা করবো।

ময়মনসিংহ উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক এ কে এম সুজাউদ্দিন আর নেই

    Opps, No posts were found.

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৬ ফেব্রুয়ারি ২০২৫
Trulli

আশুলিয়ার ইপিজেড এলাকায় সড়ক দুর্ঘটনায় নারী শ্রমিকের মৃত্যু