সর্বশেষ

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা চিরদিন মাথার মুকুট হয়ে থাকবে-গয়েশ্বর চন্দ্র রায়

শহীদুল ইসলাম

বিএনপি’র স্থায়ী  কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কদের সংখ্যা দিনে দিনে বাড়ছে। অনেকে নতুন করে সমন্বয়কের সার্টিফিকেট নেয়ার জন্য ভিড় করছে। নকল বিপ্লবের কাছে যেন মূল বিপ্লবের চেতনা নস্যাৎ হয়ে না যায় সেই জন্য সবাইকে সতর্ক থাকতে হবে। মুক্তিযুদ্ধের পর আওয়ামী লীগ তাদের স্বজনদের মুক্তিযোদ্ধার ভুয়া সনদ দিয়ে মুক্তিযোদ্ধাদের বিতর্কিত করা হয়েছে।

গয়েশ্বর চন্দ্র রায় আজ রোববার ১৬, ফেব্রুয়ারি, ২০২৫, বিকেলে কেরানীগঞ্জের আগানগর আমবাগিচা মাঠে কেরানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। অনির্বাচিত সরকার বেশিদিন ক্ষমতায় থাকতে পারে না। নির্বাচিত সরকারই একটি দেশ বা রাষ্ট্র সঠিকভাবে চালাতে পারে। নির্বাচনের জন্য আমরা ১৭ বছর যাবত অপেক্ষা করছি। নির্বাচন নিয়ে জনগণের মধ্যে নানা আশঙ্কা দেখা দিয়েছে। একটি রাজনৈতিক দল নির্বাচন নিয়ে মাতামাতি করছে। মনে হয় তারাই ক্ষমতায় যাবে বলে তিনি মন্তব্য করেন। তিনি আরোও বলেন, দেশের প্রকৃত মালিক জনগণ। তাই নির্বাচনের মাধ্যমে জনগণের মালিকানা জনগণের হাতে ফিরিয়ে দিতে হবে। মুক্তিযুদ্ধের চেতনায় একটি ন্যায় ভিত্তিক সমাজ ও রাষ্ট্র গঠনের জন্য আমাদের আন্দোলন চলছে এবং চলবে।

আশুলিয়ায় ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় যুবক উদ্ধার, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু

তিনি উল্লেখ করেন, যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছে তারা চিরদিন আমাদের মাথার মুকুট হয়ে থাকবে। বৈষম্য বিরোধী ছাত্র-জনতার বিপ্লবের আগেই আমরা ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে বিপ্লব শুরু করেছিলাম।আমরা দীর্ঘ ১৬ বছর গণতন্ত্রের জন্য আন্দোলন করেছি। কোটাবিরোধী আন্দোলনে আমাদের প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতা ছিল। গয়েশ্বর বলেন, হাসিনা পালিয়ে গেলেও তার অপকর্ম এখনও চলছে। দেশে দুর্নীতি বন্ধ হয়নি। প্রশাসনে এখনো দুর্নীতি বন্ধ হয়নি দুর্নীতি বন্ধ করতে হলে অন্তর্বর্তীকালীন সরকারকে চোখ কান খোলা রাখতে হবে। বিশেষ অতিধির ভাষণে ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী বলেন, নারীদেরকে বাদ দিয়ে দেশ কখনো এগিয়ে যেতে পারে না।

কেরানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের প্রিন্সিপাল খন্দকার এটিএম বজলুর রশিদের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, বিএনপি'র নির্বাহী কমিটির সদস্য আলহাজ নাজিম উদ্দিন, , দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মুজাদ্দেদ আলী বাবু, বিএনপি নেতা আরশাদ রহমান সফু,আসাদ খান, ইমান উল্লাহ মাস্তান, আবু তাহের, শহিদুল ইসলাম,, সাঈদ সোনা মিয়া, হাজী বাহার প্রমুখ।

ময়মনসিংহ উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক এ কে এম সুজাউদ্দিন আর নেই

    Opps, No posts were found.

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৭ ফেব্রুয়ারি ২০২৫
Trulli

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা চিরদিন মাথার মুকুট হয়ে থাকবে-গয়েশ্বর চন্দ্র রায়