সর্বশেষ

রৌমারীতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইফতার ও আলোচনা সভা

আকতার হোসেন

শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় কুড়িগ্রামের রৌমারী উপজেলায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রৌমারী উপজেলা শাখার উদ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ( ১৪ মার্চ) বিকাল ৫ ঘটিকায় উপজেলা পরিষদ হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রৌমারী শাখার সেক্রেটারী শেখ ফরিদ এর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী ৪ নং রৌমারী সদর ইউনিয়ন শাখার মাওলানা শহিদ মাস্উদ আহমেদ।

প্রশাসনিক কার্যক্রম ডিজিটালাইজসহ ইবি প্রশাসনের কাছে ছাত্রদলের ৯ দফা দাবি

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মো: হায়দার আলী, আমীর বাংলাদেশ জামায়াতে ইসলামী রৌমারী উপজেলা শাখা, বরেণ্য অতিথি আলহাজ্ব মো: মোস্তাফিজুর রহমান মোস্তাক সাবেক উপজেলা আমীর ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ২৮ কুড়িগ্রাম-৪, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শাহাদাত হোসেন সেক্রেটারী জামায়াতে ইসলামী রৌমারী উপজেলা শাখা, মোকছেদ আলী প্রিন্সিপাল রৌমারী কেরামতিয়া আদর্শ ফাজিল ডিগ্রী মাদ্রাসা, আলতাফ হোসেন বায়তুল মাল সম্পাদক ও কর্ম শুরা সদস্য জামায়াতে ইসলামী রৌমারী উপজেলা শাখা ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রৌমারী উপজেলা শাখার ইউনিয়নের সকল সদস্যসহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

চুয়াডাঙ্গার ধুতুরহাটে ৩য় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৫ মার্চ ২০২৫
Trulli

রৌমারীতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইফতার ও আলোচনা সভা