সর্বশেষ

পুলিশের নতুন লোগো প্রকাশ

অনলাইন ডেস্ক

রাজনৈতিক পট পরিবর্তনের পর প্রস্তাব ওঠে বাংলাদেশ পুলিশের পোশাক ও লোগো পরিবর্তনের। সেই ধারাবাহিকতায় পুলিশের নতুন পোশাকের বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। এবার পরিবর্তন হচ্ছে বাহিনীটির লোগো।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি (লজিস্টিকস) নাছিমা আক্তারের সই করা এক চিঠিতে লোগো পরিবর্তনের এ তথ্য জানানো হয়। চিঠিতে বলা হয়, শিগগিরই মন্ত্রণালয় নতুন লোগোর বিষয়ে প্রজ্ঞাপন জারি করবে। নতুন লোগোতে থাকছে- পানির ওপর জাতীয় ফুল শাপলা, ধান-গমের শিষ ও একদম ওপরে তিনটি পাটপাতা। আর সবার নিচে রিবনে লেখা পুলিশ। বর্তমান লোগো থেকে বাদ পড়ছে পালতোলা নৌকা।

বাংলাদেশ-চীনের বৈঠকে পরিবহন করিডোরে সহযোগিতা

লোগো পরিবর্তনের চিঠিতে বলা হয়, বাংলাদেশ পুলিশের বিদ্যমান মনোগ্রাম বা লোগো পরিবর্তনের গৃহীত সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে নতুন মনোগ্রাম বা লোগো চূড়ান্ত করা হয়েছে, যা এরই মধ্যে কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত হয়ে প্রজ্ঞাপন জারির অপেক্ষায় রয়েছে।

এ অবস্থায় জেলা বা ইউনিট ব্যবহৃত পতাকা, সাইনবোর্ড, ইউনিফর্মসহ অন্য সামগ্রী পরিবর্তিত মনোগ্রাম বা লোগো ব্যবহারের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হওয়া মাত্রই তা যথাযথভাবে ব্যবহার করতে হবে বলে চিঠিতে বলা হয়েছে। – বাসস

পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে: প্রধানমন্ত্রী

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১১ এপ্রিল ২০২৫
Trulli

পুলিশের নতুন লোগো প্রকাশ