সর্বশেষ

এনসিপির ৫ শীর্ষনেতার সাথে ‘পিটার হাসের বৈঠক’ : যা জানা গেল

অনলাইন ডেস্ক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাঁচ শীর্ষ নেতার কক্সবাজারে আসা নিয়ে নানা গুঞ্জন তৈরি হয়েছে। এখানে তারা একটি হোটেলে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সাথে বৈঠকে মিলিত হয়েছেন বলে চাউর হলেও জেলা পুলিশ ও হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, সেখানে পিটার হাস নামের কেউ উঠেননি।

তারা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে মঙ্গলবার (৫ আগস্ট) বেলা সাড়ে ১১টায় কক্সবাজার বিমানবন্দরে পৌঁছার পর উখিয়ার ইনানীর সী পার্ল রিসোর্ট অ্যান্ড স্পা হোটেলে ওঠেন।

বিমানবন্দর ও আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারী, দক্ষিণাঞ্চলের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের সমন্বয়ক সারজিস আলম, এনসিপির যুগ্ম সদস্য সচিব ডা: তাসনিম জারা, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ ও সারজিস আলমের স্ত্রী।

জাল-জালিয়াতির অভিযোগ: চুন্নু মিয়া ও তাঁর ছেলে মুনির হোসেন সহ পাঁচ ছেলের বিরুদ্ধে মামলা

সী পার্ল রিসোর্টের নিরাপত্তা কর্মকর্তা কামরুজ্জামান এনসিপির পাঁচ নেতাসহ ছয়জনের উপস্থিতির তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘তারা হোটেলের পাঁচতলার তিনটি কক্ষে উঠেছেন। সেখানে কোনো বিদেশীর সাথে মিটিং হয়নি। তাদের হোটেলে পিটার হাস নামের কেউ উঠেননি।

কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) সাইফউদ্দীন শাহীন এনসিপির পাঁচ নেতাসহ ছয়জনের উপস্থিতি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘হোটেলে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস নেই। হোটেলে তিনজন চায়না নাগরিক রয়েছেন। এনসিপি নেতাদের সাথে কারো বৈঠকের বিষয়ে জানেন বলে জানান এসপি।

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটওয়ারী এ বিষয়ে সাংবাদিকদের বলেন, ‘তারা কক্সবাজার বেড়াতে এসেছেন।’ পিটার হাসের সাথে কোনো বৈঠক হয়নি বলে জানান তিনি। এদিকে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সাথে এনসিপি নেতাদের গোপন বৈঠকের অভিযোগ তুলে উখিয়ার স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা হোটেলের সামনে বিক্ষোভ করেছেন।

ময়মনসিংহে ডিবি ও কোতোয়ালী থানা পুলিশের যৌথ অভিযানে ছিনতাইকারী চক্রের গ্রেফতার ৮

কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও উখিয়া-টেকনাফের সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থান বর্ষপূর্তির বিশেষ দিনে হঠাৎ করে এনসিপির শীর্ষ নেতাদের কক্সবাজার আগমন এবং শহর থেকে ৩০ কিলোমিটার দূরের পাঁচ তারকা হোটেলে অবস্থানের ঘটনা সন্দেহের সৃষ্টি করেছে। মানুষের মধ্যে নানা কৌতূহলের জন্ম দিয়েছে। বিশেষ করে তাদের সাথে পিটার হাসের বৈঠকের কথা শুনে লোকজনের মধ্যে সন্দেহ আরো বেড়েছে।’ তবে সেখানে আদতে পিটার হাস ছিলেন কি-না তিনি খোঁজ-খবর নিচ্ছেন বলে জানান।

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৫ আগস্ট ২০২৫
Trulli

এনসিপির ৫ শীর্ষনেতার সাথে ‘পিটার হাসের বৈঠক’ : যা জানা গেল