সর্বশেষ

মুন্সীগঞ্জ সিরাজদিখানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে ইয়াবাসহ সফর আলী গ্রেফতার 

উপজেলা সংবাদদাতা

মুন্সীগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের আকবর নগর গ্রামের মৃত আশক আলীর ছেলে চিহ্নিত মাদক সম্রাট মোঃ সফর আলী(৪১) কে ১৮,০০০(আঠার হাজার) পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেছে।

বৃহস্পতিবার ৯ অক্টোবর সকাল ৯ টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা বিভাগীয় অতিরিক্ত পরিচালক মোঃ শওকত ইসলামের দিক নির্দেশনায়

সুন্দরগঞ্জে মাদক বিরোধী মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ লুৎফর রহমানের তত্ত্বাবধানে উপপরিদর্শক মোর্শেদ আলমের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার মুসলিমনগর এলাকার আবু সালেহ এর ৬ তলা বিল্ডিয়ের ৪ তলার পূর্ব পাশের ফ্লাটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এ আসামীকে গ্রেফতার করেন।

আসামী ফতুল্লা থানার মুসলিমনগর এলাকার আবু সালেহ এর ৬ তলা বিল্ডিয়ের ৪ তলার পূর্ব পাশের ফ্লাটে ভাড়া থাকতো বলে স্থানীয়রা জানান।

রৌমারী সীমান্ত দিয়ে বিএসএফ নারী শিশুসহ ৬ জনকে পুশইন

উপপরিদর্শক মোর্শেদ আলম জানান,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন আসামীর হেফাজত থাকা ১৮,০০০(আঠার হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করি।এবিষয়ে আসামীর বিরুদ্ধে ফতুল্লা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আসামী একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। আসামীর বিরুদ্ধে মুন্সীগঞ্জের সিরাজদিখান থানায় ৬২০০ পিস ইয়াবা ট্যাবলেটের আরও একটি মামলা রয়েছে যা বিজ্ঞ আদালতে বিচারাধীন।

    Opps, No posts were found.

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১০ অক্টোবর ২০২৫
Trulli

মুন্সীগঞ্জ সিরাজদিখানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে ইয়াবাসহ সফর আলী গ্রেফতার