সর্বশেষ

সাভারে আবাসিক এলাকায় অবৈধ মেলা ঘুড়িয়ে দিলো উপজেলা প্রশাসন

মাইনুল ইসলাম

সাভারে আবাসিক এলাকায় অনুমোদন ছাড়াই শিল্প ও বাণিজ্য মেলা পরিচালনার অভিযোগে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে এর কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। অভিযানের সময় মেলার মূল ফটক ভেঙে গুড়িয়ে দেওয়া হয়।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যার দিকে সাভার পৌরসভার গেন্ডা বালুর মাঠে আয়োজন করা এ মেলা বন্ধ করতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল আমিন।

এ বিষয়ে উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, সাভার পৌরসভার গেন্ডা এলাকায় ইমু সাহেবের বালুর মাঠে মাসব্যাপী অর্গানিক খাদ্য পণ্য এবং কৃষি পণ্য প্রদর্শনী ও শিল্প বাণিজ্য মেলার আয়োজন করা হয়েছিল। তবে মেলার শর্ত ভঙ্গ করে উচ্চস্বরে বক্স বাজিয়ে জুয়া খেলা এবং অসামাজিক কার্যকলাপ পরিচালনার অভিযোগে স্থানীয় প্রশাসন গত ১০ নভেম্বর মেলার অনুমতিপত্র বাতিল করে মেলা বন্ধের নির্দেশনা দেয়।

পুলিশের ওপর হামলার ঘটনায় সাভারে বিশেষ অভিযান, গ্রেপ্তার ২৪

বেশ কিছুদিন বন্ধ থাকার পর গত শুক্রবার, বাবুল মিয়ার তত্ত্বাবধানে ‘লাল সবুজের অর্গানিক খাদ্য কৃষি শিল্প ও বাণিজ্য মেলা’ নামে নাম পরিবর্তন করে আবারও কার্যক্রম শুরু করে। বাবুল মিয়া স্থানীয় আওয়ামী লীগের সাভার পৌর কমিটির সহ-সভাপতি এবং ছাত্র-জনতা হত্যা মামলার আসামি।
আবার বছরের শেষভাগে বিভিন্ন স্কুলের বার্ষিক পরীক্ষার প্রেক্ষিতে এলাকার অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থী ও বাসিন্দারা উদ্বেগ প্রকাশ করেন যে, মেলায় উচ্চ শব্দমাইকের ব্যবহার, ভিড়, যানজট ও অনিয়ন্ত্রিত পরিবেশ শিক্ষার্থীদের পড়াশোনায় বাধা সৃষ্টি করছে।

এ বিষয়ে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম বলেন, “আমি শুনেছি সেখানে অবৈধ মেলা চলছে। অবৈধ মেলা বন্ধে পদক্ষেপ নেওয়া হবে।”

এরপর মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল আমিনের নেতৃত্বে অভিযান পরিচালনা করে অবৈধ মেলাটি গুড়িয়ে দেওয়ার কাজ শুরু হয়। তবে, ক্ষুদ্র উদ্যোক্তাদের অনুরোধে শুধু মেলার মূল ফটক ভেঙে গুড়িয়ে দেওয়া হয় এবং দোকান মালিকদেরকে বুধবার সকাল ১০টার মধ্যে নিজ দায়িত্বে তাদের মালামাল সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়। এক্ষেত্রে অন্যথায় পুরো মেলা গুড়িয়ে দেওয়া হবে।

সরকারি হাসপাতালে ৯৪০৭টি চিকিৎসকের পদ শূন্য: সংসদে স্বাস্থ্যমন্ত্রী

    Opps, No posts were found.

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৩ ডিসেম্বর ২০২৫
Trulli

সাভারে আবাসিক এলাকায় অবৈধ মেলা ঘুড়িয়ে দিলো উপজেলা প্রশাসন