সর্বশেষ

আশুলিয়া-আবদুল্লাহপুর সড়কে অবৈধ অটোরিকশার দখলে: নিরব সংশ্লিষ্ট প্রশাসন

মোঃ মাইনুল ইসলাম

ঢাকা জেলার শিল্পাঞ্চল আশুলিয়ার গুরুত্বপূর্ণ যোগাযোগ সড়ক বাইপাইল–আবদুল্লাহপুর সড়ক বর্তমানে হাজার হাজার অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশার দখলে রয়েছে। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত এসব অবৈধ যানবাহনের দাপটে চরম ভোগান্তিতে পড়ছেন সাধারণ যাত্রী, শ্রমজীবী মানুষ ও পথচারীরা।

সরেজমিনে দেখা যায়, লাইসেন্স ও রুট পারমিটবিহীন অটোরিকশাগুলো নির্বিঘ্নে চলাচল করছে। এতে একদিকে যেমন সরকারের বিপুল পরিমাণ বিদ্যুৎ অপচয় হচ্ছে, অন্যদিকে অনিয়ন্ত্রিতভাবে চলাচলের কারণে সৃষ্টি হচ্ছে ভয়াবহ যানজট। ব্যস্ত এই সড়কে প্রায়ই যানবাহন দীর্ঘ সময় আটকে থাকতে দেখা যায়।

দৈনিক ‘আমার দেশ’ পত্রিকার সাংবাদিক এস এম জহিরুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে শ্রীপুরে

শুধু অটোরিকশাই নয়, সড়কের দুই পাশের ফুটপাতও দখল করে রেখেছে হকাররা। ফলে পথচারীদের চলাচলের জায়গা সংকুচিত হয়ে পড়েছে এবং অনেককে বাধ্য হয়ে মূল সড়কে নামতে হচ্ছে। এতে দুর্ঘটনার ঝুঁকি দিন দিন বেড়েই চলেছে। স্থানীয়দের অভিযোগ, ছোট-বড় সড়ক দুর্ঘটনা এখানে এখন নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও যাত্রীরা জানান, একাধিকবার প্রশাসনের সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাদের মতে, অবৈধ অটোরিকশা ও ফুটপাত দখল উচ্ছেদে নিয়মিত অভিযান না থাকায় পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করছে।

আশুলিয়ায় অস্ত্র ও গুলিসহ ৩ চিহ্নিত সন্ত্রাসী গ্রেপ্তার: ডিবি পুলিশের বিশেষ অভিযান

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের দায়িত্বশীলদের নীরব ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। তারা দ্রুত অবৈধ যানবাহন উচ্ছেদ, ফুটপাত দখলমুক্ত করা এবং সড়কে শৃঙ্খলা ফেরাতে জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১০ জানুয়ারি ২০২৬
Trulli

আশুলিয়া-আবদুল্লাহপুর সড়কে অবৈধ অটোরিকশার দখলে: নিরব সংশ্লিষ্ট প্রশাসন